Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

জোকা বিবাদি বাগ ও নিউ গড়িয়া-দমদম মেট্রো লাইনের কাজ শেষ করতে বিপুল বরাদ্দ বাজেটে

শনিবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সংসদে বাজেট (Budget 2025) পেশ করেছেন। এখন পৃথক করে রেল বাজেট (Rail Budget) ঘোষণা করা হয় না।

জোকা বিবাদি বাগ ও নিউ গড়িয়া-দমদম মেট্রো লাইনের কাজ শেষ করতে বিপুল বরাদ্দ বাজেটে

মেট্রো লাইন

শেষ আপডেট: 1 February 2025 23:05

দ্য ওয়াল ব্যুরো: শনিবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সংসদে বাজেট (Budget 2025) পেশ করেছেন। এখন পৃথক করে রেল বাজেট (Rail Budget) ঘোষণা করা হয় না। অর্থমন্ত্রীই রেল মন্ত্রকের জন্য বরাদ্দের কথা জানান। বাজেট ডকুমেন্ট থেকে জানা যাচ্ছে, কলকাতা মেট্রো রেলের সম্প্রসারণের জন্য এবারও বিপুল অর্থ বরাদ্দ করা হয়েছে। 

কলকাতায় পরিবহন ব্যবস্থাকে আরও উন্নত করতে এবং যাত্রী পরিষেবা বাড়ানোর লক্ষ্যে এই সব মেট্রো লাইনের ঘোষণা চোদ্দ বছর আগে মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন। তখন রেলমন্ত্রী ছিলেন তিনি। তবে দুর্ভাগ্যের বিষয় হল, বেশিরভাগ মেট্রো সম্প্রসারণ বা নয়া লাইন বানানোর কাজ জমি অধিগ্রহণ সংক্রান্ত মামলা মোকদ্দমার জেরেই বিলম্বিত হয়েছে। 

মাঝেরহাট হয়ে জোকা থেকে ডালহৌসি তথা বিনয় বাদল দিনেশ মার্গ পর্যন্ত মেট্রো রেলের নির্মাণে এ বছর বরাদ্দ করা হয়েছে ৯১৪.৫০ কোটি টাকা, যা চলতি আর্থিক বছরের তুলনায় বেশি। চলতি অর্থবছরে এই প্রকল্পের জন্য ৮৫০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল।

অন্যদিকে, দমদম থেকে রাজারহাট হয়ে নিউ গড়িয়া পর্যন্ত মেট্রো প্রকল্পের জন্য বরাদ্দ করা হয়েছে ৭২০.৭২ কোটি টাকা, যা চলতি আর্থিক বছরের জন্য বরাদ্দ তথা ১৫৫০ কোটির তুলনায় অনেকটাই কম। অর্থ মন্ত্রকের ব্যাখ্যা অনুযায়ী, এই প্রকল্পের কাজ শেষের পথে। তাই বরাদ্দ কমানো হয়েছে।

এছাড়াও, কলকাতা মেট্রো রেল কর্পোরেশনের জন্য বাজেটে বরাদ্দ করা হয়েছে ₹৫০০ কোটি। এই বরাদ্দ কলকাতা মেট্রোর আধুনিকীকরণ এবং যাত্রী পরিষেবার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

মোটের উপর, কেন্দ্রীয় বাজেটে কলকাতা মেট্রোর সম্প্রসারণ এবং উন্নয়নের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে, যা এই দুই প্রকল্পের বকেয়া কাজ শেষ করতে সহায়ক হবে বলে মনে করা হচ্ছে।


```