
শেষ আপডেট: 31 July 2023 06:07
দ্য ওয়াল ব্যুরো: ৪৮ ঘণ্টা পেরিয়ে গেল তবু এখনও বিপদ কাটেনি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যর (Buddhadeb Bhattacharya health update ct scan blood test on monday)। এখনও হাসপাতালে ভেন্টিলেশনেই রয়েছেন বুদ্ধবাবু (Buddhadeb Bhattacharya)। জানা গেছে, সোমবার হতে পারে সিটিস্ক্যান।
রবিবার বিকেলে সিটিস্ক্যান করার পরিকল্পনা থাকলেও শেষ মুহূর্তে বুদ্ধবাবুর শারীরিক পরিস্থিতির কথা চিন্তা করে বাতিল করা হয় সিটি স্ক্যানের সিদ্ধান্ত (Buddhadeb Bhattacharya health update)। এদিন রাতে তাঁর নিয়মমাফিক রুটিন চেকআপ করেন চিকিৎসক কৌশিক চক্রবর্তী। চিকিৎসায় সাড়া দিলেও অবস্থার কোনওরকম পরিবর্তন হয়নি বলেই জানা গেছে চিকিৎসকের তরফে।
প্রসঙ্গত, রবিবার সারাদিন আর জ্বর আসেনি বলে জানা গেছে হাসপাতাল সূত্রে। পাশাপাশি, রবিবার রাইস টিউবে খাওয়ানো হয়েছে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে। চোখ মেলে তাকিয়েছেন। তবে চিকিৎসায় সাড়া দিলেও এখনও অবস্থা সঙ্কটজনক বলেই মত চিকিৎসকদের।
সোমবার সিটি স্ক্যান, রক্ত পরীক্ষা সহ আরও একাধিক শারীরিক পরীক্ষা হতে পারে বুদ্ধবাবুর (Buddhadeb Bhattacharya health update ct scan blood test on monday)।
সেই রিপোর্ট হাতে পেলে তবেই চিকিৎসকরা সিদ্ধান্ত নেবেন ভেন্টিলেশন সাপোর্ট কমানোর বিষয়ে। তবে সমস্তটাই নির্ভর করছে বর্ষীয়ান নেতার শারীরিক পরিস্থিতির উপর। প্রসঙ্গত, রবিবার হাসপাতালে তাঁকে দেখতে উপস্থিত হয়েছিলেন দীর্ঘদিনের সহযোদ্ধা বিমান বসু। অন্যদিকে দলমত নির্বিশেষে শুভেন্দু অধিকারী এবং নওসাদ সিদ্দিকীও উপস্থিত হয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রীকে দেখতে। পাশাপাশি, কামারহাটির বিধায়ক মদন মিত্রও রবিবার বুদ্ধবাবুর শারীরিক সুস্থতা কামনা করেন।
চিকিৎসায় সাড়া দিলেও বিপদ কাটেনি, প্রাক্তন মুখ্যমন্ত্রীকে দেখতে হাসপাতালে বিমান-শুভেন্দু-নওসাদ