Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাবা বাড়ি ফিরলে পিঠে বসে ঘোড়া ঘোড়া খেলবে, অপেক্ষা পূর্ণমের ছেলে আরভ

বাবা দেশে ফেরায় নিশ্চিন্ত হয়েছে সে। আর ভয় নেই পূর্ণমের ছেলে আরভের।  

বাবা বাড়ি ফিরলে পিঠে বসে ঘোড়া ঘোড়া খেলবে, অপেক্ষা পূর্ণমের ছেলে আরভ

পূর্ণম ও তাঁর ছেলে আরভ

শেষ আপডেট: 14 May 2025 20:17

দ্য ওয়াল ব্যুরো, হুগলি:  বাবা পাকিস্তানে, তাই টেনশনে ছিল। এখন বাবা দেশে ফেরায় নিশ্চিন্ত হয়েছে সে। আর ভয় নেই পূর্ণমের ছেলে আরভের।  

যেদিন তার বাবাকে বন্দি করেছিল পাকিস্তান, তারপর দিন থেকে স্কুলে যাওয়া বন্ধ হয়েছিল আট বছরের আরভের। কিছুটা চুপচাপ হয়ে গিয়েছিল। মায়ের পাশে ঘুরঘুর করেছে সব সময়। আর বলেছে 'মুঝে পাপা চাহিয়ে'। মা সান্ত্বনা দিয়ে বলতেন বাবা ফিরে আসবে। অবশেষে এল সেই খুশির দিন। বুধবার সকালে ঘুম থেকে উঠে আরভ জানতে পারল, ছেড়ে দেওয়া হয়েছে তার বাবাকে। নিজের ইউনিটে ফিরেও এসেছেন তিনি।

শৈশব এখনও কাটেনি। কিন্তু বুঝদার পূর্ণমের ছেলে আরভ। পূর্ণম পাকিস্তানের হাতে বন্দি হওয়ার পর তাঁর কর্মস্থলে খোঁজ নিতে গিয়েছিল মায়ের সঙ্গে। সেখান থেকে ফিরে আসার পরে পুরো পরিবারের সঙ্গেই বাবার ফেরার অপেক্ষা করেছে পূর্ণম। এদিন তার বাবার ফেরার খবর আসতেই বাড়িতে ভিড় করেছিল স্বজন ও পড়শিরা। ভিড় করে সংবাদমাধ্য়মের প্রতিনিধিরাও। আরভ তখন পাশে বসে খেলনা গাড়ি নিয়ে খেলতে ব্যস্ত।

তার ফাঁকেই সে বলে, "বাবা আমাকে খুব ভালোবাসে। আমাকে অনেক জায়গায় বেড়াতে নিয়ে গেছে। অনেক উপহারও কিনে দেয়। বাবা ফিরে আসায় এবার মনের শান্তি হল। বাবা বাড়ি এলে তার কোলে উঠব। পিঠে বসে ঘোড়া ঘোড়া খেলব।অনেক মজা হবে।বাবা আমাকে ফোনে বলল, বেটা চিন্তা কোরো না। পড়াশোনায় মন দাও। আমি তাড়াতাড়ি ফিরব।"


```