Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেই

নিজের বন্দুকের গুলিতেই সব শেষ! ভোটের বাংলায় বিএসএফ জওয়ানের মৃত্যু ঘিরে ধোঁয়াশা

ঘটনার পরই প্রশ্ন উঠেছে - এটি নিছক দুর্ঘটনা, নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে? পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে। ঠিক কী পরিস্থিতিতে গুলি ছুটল, সেটাই এখন খতিয়ে দেখা হচ্ছে।

নিজের বন্দুকের গুলিতেই সব শেষ! ভোটের বাংলায় বিএসএফ জওয়ানের মৃত্যু ঘিরে ধোঁয়াশা

প্রতীকী ছবি

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 5 April 2026 13:30

দ্য ওয়াল ব্যুরো: রাজ্যে বিধানসভা ভোট (West Bengal Assembly Election 2026) যত এগিয়ে আসছে, ততই বাড়ছে নিরাপত্তার তৎপরতা। বিভিন্ন জেলায় কান পাতলেই শোনা যাচ্ছে কেন্দ্রীয় বাহিনীর টহল, রুট মার্চের শব্দ (Central Force)। ২৩ এপ্রিল প্রথম দফার ভোটগ্রহণের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বড় দায়িত্ব এখন এই বাহিনীগুলির কাঁধে। কিন্তু এই প্রস্তুতির মধ্যেই একের পর এক অস্বাভাবিক ঘটনায় উদ্বেগ বাড়ছে প্রশাসনিক মহলে।

নদিয়ার ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া এলাকায় এক কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের মৃত্যুর (BSF Jawan Death At Nadia Border) ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। করিমপুরের মুরুটিয়ার রানিনগর ক্যাম্পে কর্তব্যরত অবস্থায় প্রাণ হারান ওই জওয়ান। প্রাথমিক তথ্য অনুযায়ী, শনিবার রাতে ডিউটি চলাকালীন তাঁর বন্দুক থেকেই গুলি ছিটকে যায়। গুরুতর জখম অবস্থায় তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।

ঘটনার পরই প্রশ্ন উঠেছে - এটি নিছক দুর্ঘটনা, নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে? পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে। ঠিক কী পরিস্থিতিতে গুলি ছুটল, সেটাই এখন খতিয়ে দেখা হচ্ছে।

মৃত জওয়ানের নাম বৈভব আন্না মণ্ডলে, বয়স ৩৪। তিনি কেন্দ্রীয় বাহিনীর একটি ব্যাটেলিয়ানে কর্মরত ছিলেন। তাঁর বাড়ি মহারাষ্ট্রের জলগাঁও জেলার খাঁওকি এলাকায়। ঘটনার সময় তিনি ক্যাম্পে প্রহরার দায়িত্বে ছিলেন। সেই সময়ই তাঁর হাতে থাকা রাইফেলের নল থেকে গুলি বেরিয়ে এসে তাঁর চোয়ালে আঘাত করে বলে জানা গিয়েছে। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি।

ঘটনার আকস্মিকতা এবং অস্বাভাবিক পরিস্থিতি ঘিরে ধোঁয়াশা কাটেনি। সহকর্মীদের কাছেও বিষয়টি রহস্যজনক বলেই মনে হচ্ছে। তদন্তকারীরা সব দিক খতিয়ে দেখছেন, অস্ত্রের ত্রুটি, অসাবধানতা, নাকি অন্য কোনও সম্ভাবনা।

এই ঘটনার মাত্র এক দিন আগেই আরেকটি উদ্বেগজনক ঘটনা ঘটেছিল পূর্ব মেদিনীপুরে। দিঘার একটি অস্থায়ী ক্যাম্পে কর্তব্যরত এক কেন্দ্রীয় বাহিনীর জওয়ান নিজের সার্ভিস অস্ত্র থেকে গুলি চালিয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন। ভোরের দিকে ঘটে যাওয়া এই ঘটনায় গুরুতর জখম হন ওই জওয়ান। তাঁকে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ভোটের আগে টানা দায়িত্ব, মানসিক চাপ এবং দীর্ঘ সময়ের ডিউটির মধ্যে এই ধরনের ঘটনা সামনে আসায় প্রশ্ন উঠছে বাহিনীর অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়েও। নিরাপত্তা নিশ্চিত করতে যাঁরা দায়িত্বে, তাঁদের মধ্যেই এই ধরনের দুর্ঘটনা বা আত্মঘাতী প্রবণতা দেখা দেওয়া নিঃসন্দেহে উদ্বেগের।

সব মিলিয়ে, রাজ্যে ভোটের আগে নিরাপত্তা বলয়ের মধ্যেই একের পর এক এই ঘটনা প্রশাসনের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে। তদন্তের ফলাফলের দিকেই এখন তাকিয়ে সকলে।


```