Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

হুগলিতে দাদার মারে ভাইয়ের মৃত্যু, খবর শুনেই আত্মহত্যার চেষ্টা স্ত্রীর

দাদার মারে মৃত্যু হল ভাইয়ের। স্বামীর মৃত্যুর খবর শুনেই আত্মহত্যার চেষ্টা স্ত্রীর। 

হুগলিতে দাদার মারে ভাইয়ের মৃত্যু, খবর শুনেই আত্মহত্যার চেষ্টা স্ত্রীর

শেষ আপডেট: 11 July 2025 13:10

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: দাদার মারে মৃত্যু হল ভাইয়ের। স্বামীর মৃত্যুর খবর শুনেই আত্মহত্যার চেষ্টা স্ত্রীর। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে আরামবাগ মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ায় গোঘাটের রঘুবাটি অঞ্চলের হরিশ্চন্দ্রপুর গ্রামে।

পুলিশ জানিয়েছে, মৃত যুবকের নাম উৎপল ঘোষ। অভিযুক্ত দাদার নাম চঞ্চল ঘোষ। খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় গোঘাট থানার পুলিশ। মৃতের দশ বছরের এক সন্তান আছে। কেন উৎপলকে তার দাদা মারধর করল তা খতিয়ে দেখছে পুলিশ।

উৎপল ও চঞ্চলের বাবা মহাদেব ঘোষ বলেন, "ভাইয়ে ভাইয়ে ঝগড়া হয়েছিল। বড় খোকা ছোটকে মারধর করে। এমনই মারল যে সে মারা গেল। আমার মাথা আর কাজ করছে না। আমি আর কথা বলতে পারছি না। যখন ছোট খোকা অজ্ঞান হয়ে গিয়েছিল তখন আমার নাতি আমাকে ফোন করে বলে যে, জ্যেঠু আমার বাবাকে মেরে অজ্ঞান করে দিয়েছে। আমি বাইরে ছিলাম।তারপর তাড়াতাড়ি বাড়ি এলাম। দেখি ওকে গাড়ি করে নিয়ে চলে গেল হাসপাতালে। কী কারণে মারল তাও জানি না। আমি আলাদা থাকি। ওরা দুই ভাইও আলাদা থাকে।"


```