Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে

ব্রিজভূষণের হুঙ্কার, 'যৌন হেনস্থার অভিযোগ প্রমাণ করতে পারলে ফাঁসিতে ঝুলব'

দ্য ওয়াল ব্যুরো: কুস্তিগিরদের আন্দোলনে উত্তাল দিল্লি। যন্তর মন্তরে চলছে লাগাতার আন্দোলন। সেই আন্দোলনের আঁচ ছড়িয়ে পড়েছে গোটা দেশে। কুস্তি ফেডারেশনের সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যৌন হেনস্থার প্রতিবাদে সরব হয়েছেন ক্রীড়াবিদরা (W

ব্রিজভূষণের হুঙ্কার, 'যৌন হেনস্থার অভিযোগ প্রমাণ করতে পারলে ফাঁসিতে ঝুলব'

শেষ আপডেট: 7 May 2023 13:05

দ্য ওয়াল ব্যুরো: কুস্তিগিরদের আন্দোলনে উত্তাল দিল্লি। যন্তর মন্তরে চলছে লাগাতার আন্দোলন। সেই আন্দোলনের আঁচ ছড়িয়ে পড়েছে গোটা দেশে। কুস্তি ফেডারেশনের সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যৌন হেনস্থার প্রতিবাদে সরব হয়েছেন ক্রীড়াবিদরা (Wrestlers Protest)। কিন্তু তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগই মিথ্যে বলে প্রথম থেকেই দাবি করে আসছেন বিজেপি সাংসদ ব্রিজভূষণ। এবার সেই বিষয়ে আরও সুর চড়ালেন (Brij Bhushan on wrestlers protest)। বললেন, যদি তাঁর বিরুদ্ধে একটাও যৌন হেনস্থার অভিযোগ কেউ প্রমাণ করতে পারেন, তবে ফাঁসিতে খুলে পড়বেন।

ব্রিজভূষণের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলে সুপ্রিম কোর্টে মামলা করেছেন কুস্তিগিররা। তাঁদের অভিযোগ, দিল্লি পুলিশ বিজেপি সাংসদের বিরুদ্ধে কোনও অভিযোগ নিচ্ছে না। দেশের শীর্ষ আদালত দিল্লি পুলিশকে নির্দেশ দেয় যেন অবিলম্বে ব্রিজভূষণের বিরুদ্ধে অভিযোগ নথিভুক্ত করা হয়। তারপরই তাঁর বিরুদ্ধে দু'টি এফআইআর দায়ের হয়।

এফআইআর নথিভুক্ত করে তদন্ত শুরু করেছে পুলিশ। এবার সেই নিয়ে ফের খুললেন ব্রিজভূষণ। এক ভিডিও বার্তায় তিনি বলেন, 'আমার বিরুদ্ধে যদি একটাও অভিযোগ প্রমাণ করতে পারে কেউ আমি ফাঁসিতে ঝুলে যাব। বিষয়টি এখন দিল্লি পুলিশ তদন্ত করছে, তাই বেশিকিছু বলব না। আমি প্রথম দিন থেকেই বলে আসছি আমার বিরুদ্ধে কোনও ভিডিও যদি কুস্তিগিরদের থেকে থাকে, তবে তা প্রকাশ করুক।'

কুস্তিগিরদের অভিযোগ, কেন্দ্র সরকার ইচ্ছে করে তদন্তে দেরি করছে। এখনও পর্যন্ত ফেডারেশনের সভাপতি পদ থেকে সরানো হয়নি ব্রিজভূষণকে। সেই নিয়েও আওয়াজ তুলছেন আন্দোলনকারীরা।

প্রসঙ্গত, চলতি বছরের জানুয়ারি মাসে ব্রিজভূষণের বিরুদ্ধে প্রথম যৌন হেনস্থার অভিযোগ ওঠে। সেই অভিযোগ উত্তরোত্তর বাড়তে থাকে। দেশের প্রায় অধিকাংশ কুস্তিগিররা পথে নেমে বিক্ষোভ দেখান সেই সময়। সেই বিক্ষোভের জেরে কেন্দ্র সরকার ঘটনার তদন্ত করতে একটি কমিটি গঠন করেন। কিন্তু কাজের কাজ কিছু না হওয়ায় ফের পথে নেমেছেন কুস্তিগিররা।

সল্ট-সিরাজের মাঠে বিতণ্ডা খেলা শেষে রূপ নিল মৈত্রীতে


```