Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

খড়দহে বিএলওর বাড়িতে ছোড়া হল ইট, দরজা ভাঙার চেষ্টা! থানায় অভিযোগ দায়ের

খড়দহের ৪৩ নম্বর পার্টের BLO মানব চন্দ। তাঁর বাড়িতে মঙ্গলবার রাতে দুষ্কৃতীরা হামলা চালায় বলে অভিযোগ। তিনি জানান, তাঁর বাড়ি লক্ষ্য করে ইট ছোড়া হয়। দরজা ভাঙারও চেষ্টা হয়। 

খড়দহে বিএলওর বাড়িতে ছোড়া হল ইট, দরজা ভাঙার চেষ্টা! থানায় অভিযোগ দায়ের

নিশান্ত চৌধুরী

শেষ আপডেট: 10 December 2025 14:28

প্রতীতি ঘোষ, ব্যারাকপুর: খড়দহের সূর্যনগরে এক BLO বাড়িতে হামলার অভিযোগ। ওই বিএলও অভিযোগ করেন, তাঁর বাড়ি লক্ষ্য করে ইট ছোড়া হয়। লাথি মেরে দরজা ভাঙারও চেষ্টা হয়। খড়দহ থানায় অভিযোগ জানিয়েছেন তিনি। ঘটনা জানাজানি হতেই তুমুল উত্তেজনা ছড়ায় এলাকায়।

খড়দহের ৪৩ নম্বর পার্টের BLO মানব চন্দ। তাঁর বাড়িতে মঙ্গলবার রাতে দুষ্কৃতীরা হামলা চালায় বলে অভিযোগ। তিনি জানান, তাঁর বাড়ি লক্ষ্য করে ইট ছোড়া হয়। দরজা ভাঙারও চেষ্টা হয়। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় সূর্যনগরের বাসিন্দারা। খড়দহ থানায় অভিযোগ দায়ের করেছেন মানববাবু।

এদিকে এই ঘটনা জানাজানি হতেই শোরগোল পড়ে। নিরাপত্তা নিয়ে আতঙ্কিত হয়ে পড়েন অন্য বিএলওরাও। প্রশাসন  নিরাপত্তা না দিলে কাজ বন্ধের হুমকি দিয়েছেন এলাকায় কর্মরত অন্যান্য BLOরা। মানববাবু বলেন, যদি কারও নাম বাদ যায় তাহলে আমরা কী করতে পারি। মানুষের থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ ছাড়া আমাদের আর কিছু করার নেই। যাঁদের কাছে তথ্য নেই, বা যারা তথ্য দিয়ে সাহায্য করছেন না, তাঁদের ক্ষেত্রে আমাদের কিছু করনীয় নেই। আমাদের উপর অযথা আক্রমণ কেন হচ্ছে?"

খড়দহ থানায় অভিযোগ জানানোর পাশাপাশি স্থানীয় BLOরা SDO ব্যারাকপুর এবং জেলাশাসকের কাছেও অভিযোগ জানান। স্থানীয় বিজেপি নেতা  ভক্ত বিশ্বাস জানান তাঁরা আক্রান্ত BLO দের পাশে আছেন এবং তাঁদের সব রকম সাহায্য করবেন। ভক্তবাবুর অভিযোগ  তৃনমুলের লোকজনই এই আক্রমণ করেছে। তবে এই ঘটনায় তৃণমুল নেতৃত্ব মুখ খুলতে নারাজ। সবাই বিষয়টি এড়িয়ে যাচ্ছেন।


```