Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
  • Follow
theWall logo
Special 26
  • প্রথম পাতা
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • নদিয়া মুর্শিদাবাদ
    • ঝাড়গ্রাম
  • দেশ
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য
  • বিনোদন
    • সিনেমা
    • সিরিয়াল
    • থিয়েটার
    • ওটিটি
    • মিউজিক
  • ঘরে বাইরে
    • খাবার দাবার
    • গ্যাজেট
    • ফিটনেস
    • ফ্যাশন
    • শপিং
    • সাজগোজ
    • হাওয়া বদল
  • ভিডিও
  • আরও
    • বিদেশ
    • বাংলাদেশ
    • ভালো থেকো
    • ব্যবসা
    • অফবিট
    • নির্বাচন
      • লোকসভা নির্বাচন ২০২৪
    • মতামত
      • সম্পাদকীয়
      • কলম
      • ব্লগ
    • ম্যাগাজিন
      • বুক রিভিউ
      • গল্প
      • কবিতা
      • ফিচার
      • ধারাবাহিক
    • শিক্ষাদীক্ষা
      • বিজ্ঞান ও প্রযুক্তি
    • ধৰ্মকর্ম
    • ওয়েবস্টোরি
    • রাশিফল
  • ফোটো স্টোরি
  • আরোগ্য
    • কার্ডিওলজি
    • পালমোনোলজি
    • নেফ্রোলজি
    • লিভার
    • গ্যাস্ট্রোএন্টেরোলজি
    • নিউরোলজি
    • এন্ডোক্রিনোলজি
    • অঙ্কোলজি
    • গাইনি
    • পেডিয়াট্রিক্স
    • অর্থোপেডিক্স
    • চোখের অসুখ
    • কান, নাক, গলা
    • ডার্মাটোলজি
    • মানসিক স্বাস্থ্য
    • স্বাস্থ্যের খবর
    • নিউট্রিশন ও ডায়েট
    • ওয়েলনেস ও লাইফস্টাইল
    • আয়ুর্বেদ
    • পশুরোগ
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও
  • প্রথম পাতা

Breaking: অসমে ৫ বাঙালিকে খুন করল জঙ্গিরা, নিন্দায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অসম জুড়ে বন্‌ধের ডাক

দ্য ওয়াল ব্যুরো: অসমে ৫ বাঙালিকে ঠান্ডা মাথায় খুন করল জঙ্গিরা। তিনসুকিয়ার ঢোলা খেরবাড়িতে ৫ বাঙালি যুবককে গুলি করে খুন করা হয়। জঙ্গি সংগঠন আলফা এই নৃশংস  গণহত্যা করেছে বলে জানাচ্ছে স্থানীয় প্রশাসন। বৃহস্পতিবার সন্ধে ৭টা নাগাদ হামলা চালায় জঙ

Breaking: অসমে ৫ বাঙালিকে খুন করল জঙ্গিরা, নিন্দায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অসম জুড়ে বন্‌ধের ডাক

শেষ আপডেট: 1 November 2018 17:33

  • Preffered on
  • Join our Whatsapp
দ্য ওয়াল ব্যুরো: অসমে ৫ বাঙালিকে ঠান্ডা মাথায় খুন করল জঙ্গিরা। তিনসুকিয়ার ঢোলা খেরবাড়িতে ৫ বাঙালি যুবককে গুলি করে খুন করা হয়। জঙ্গি সংগঠন আলফা এই নৃশংস  গণহত্যা করেছে বলে জানাচ্ছে স্থানীয় প্রশাসন। বৃহস্পতিবার সন্ধে ৭টা নাগাদ হামলা চালায় জঙ্গিরা। গুলি করে খুন করা হয় ৫ বাঙালিকে।নিহত  ৫ বাঙালির নাম-অবিনাশ বিশ্বাস , শ্যামল বিশ্বাস , অনন্ত বিশ্বাস , সুবল দাস ও ধনঞ্জয় নমঃশূদ্র। ‘উইপোকারা’ও এখন দু’দল জঙ্গিরা ওই গ্রামেই লুকিয়ে ছিল কি না? সেই নিয়ে তদন্তে স্থানীয় প্রশাসন। সন্ধে ৭টায় জঙ্গিরা হামলা চালায়। ঘটনার পর জঙ্গিরা কোথায় গা ঢাকা দিয়েছে তা এখনও জানা যায়নি। অসম সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে। কোন্ পথ দিয়ে জঙ্গিরা ঢুকেছে তা এখনও স্পষ্ট নয়। জঙ্গি হামলার তীব্র নিন্দা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  খবর পেয়েই  টুইট করে নিন্দায় সরব হয়েছেন মুখ্যমন্ত্রী।NRC-র জেরেই কি এই গণহত্যা? প্রশ্ন করেছেন মুখ্যমন্ত্রী।শুক্রবার গোটা রাজ্যে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস।শহরের বিভিন্ন অংশে বিক্ষোভ দেখাবে তৃণমূল। শুধু কলকাতা নয় শিলিগুরি আলিপুরদুয়ার, জলপাইগুরি,নদিয়া সহ বিভিন্ন জেলায় বিক্ষোভ মিছিলে নামবে তৃণমূল কংগ্রেস। বিক্ষোভের ডাক দিয়ে আলাদা টুইট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। https://twitter.com/MamataOfficial/status/1058036487034351616 নৃশংস এই গণহত্যার প্রতিবাদে  "সারাভারত নমঃ শূদ্র সমিতি" অনির্দিষ্টকালের জন্য বন্‌ধের ডাক দিয়েছে। শুক্রবার থেকে গোটা অসম কার্যত অচল থাকবে বলে জানিয়েছেন সমিতির সভাপতি মুকুল বৈরাগ্য। অসমের সীমান্ত এলাকা ব্লক করার ডাক দিয়েছেন তিনি। ত্রিপুরাতেও ঘটনার প্রতিবাদে মিছিল হবে বলে জানা যাচ্ছে। জঙ্গি হামলার খবর আসতেই ঘটনাস্থলে বিশেষ প্রশাসনিক দলকে পৌঁছনর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনওয়াল। মন্ত্রী কেশব মহান্ত,তপন গগৈ সহ  অসম ডিজিপি মুখ্যমন্ত্রীর নির্দেশে ঘটনাস্থলে পৌঁছয়। জঙ্গি হামলার তীব্র নিন্দা করে টুইট করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। জানিয়েছেন, জঙ্গি হামলার পূর্ণ তদন্ত হবে। https://twitter.com/rajnathsingh/status/1058048051091304448 জঙ্গি হামলার পরই খেরবাড়ি গ্রাম ঘিরে রেখেছে সেনা। জঙ্গিদের খোঁজে চলছে তল্লাশি।এখনও হামলার দায় স্বীকার করেনি আলফা জঙ্গি সংগঠন।
The Wall-এর ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন 
   
  • WhatsApp
  • Facebook
  • Twitter
  • Preffered on Google
  • bengali
  • attack
  • assam
  • ulfa

Choose
The Wall on Google
```