Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

কোভ্যাক্সিন টিকা চাইছে ব্রাজিল, চুক্তি হতে পারে ভারত বায়োটেকের সঙ্গে

দ্য ওয়াল ব্যুরো: জরুরি ভিত্তিতে টিটাকরণে ছাড় পেয়েছে ভারত বায়োটেক। সব ঠিক থাকলে আর কিছুদিনের মধ্যেই টিকা দিতে শুরু করবে কৃষ্ণা এল্লার সংস্থা। দেশের বাইরে সেরাম ইনস্টিটিউটের কোভিশিল্ড টিকার ট্রায়াল হলেও, ভারত বায়োটেকের কোভ্যাক্সিনের ট্রায়াল

কোভ্যাক্সিন টিকা চাইছে ব্রাজিল, চুক্তি হতে পারে ভারত বায়োটেকের সঙ্গে

শেষ আপডেট: 3 January 2021 18:30

দ্য ওয়াল ব্যুরো: জরুরি ভিত্তিতে টিটাকরণে ছাড় পেয়েছে ভারত বায়োটেক। সব ঠিক থাকলে আর কিছুদিনের মধ্যেই টিকা দিতে শুরু করবে কৃষ্ণা এল্লার সংস্থা। দেশের বাইরে সেরাম ইনস্টিটিউটের কোভিশিল্ড টিকার ট্রায়াল হলেও, ভারত বায়োটেকের কোভ্যাক্সিনের ট্রায়াল হয়নি। জানা গিয়েছে, ব্রাজিল কোভ্যাক্সিন টিকা কিনতে আগ্রহ প্রকাশ করেছে। সে দেশের বেসরকারি হেলথ ক্লিনিক কোভ্যাক্সিন টিকার ৫০ লক্ষ ডোজ কেনার প্রস্তাব দিয়েছে ভারত বায়োটেককে। ব্রাজিলের অ্যাসোসিয়েশন অব ভ্যাকসিন ক্লিনিক তাদের ওয়েবসাইটে জানিয়েছে, কোভ্যাক্সিন টিকার জন্য চুক্তি করতে চায় তারা। ভারত সরকার রাজি থাকলে, প্রাথমিক পর্যায়ে টিকার ৫০ লক্ষ ডোজ কিনে নেওয়ার চুক্তি হতে পারে। অক্সফোর্ডের টিকার ট্রায়াল হয়েছে ব্রাজিলে। অক্সফোর্ড ভ্যাকসিনের দশ কোটি ডোজের জন্য ব্রিটেনের সঙ্গে কথাবার্তা চলছে ব্রাজিলের। এর মধ্যেই চিনের টিকা নিয়ে ধুন্ধুমার চলছে ফুটবলের দেশে। ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বলসোনারো এমনিতেই টিকা নিয়ে নানা বিরূপ মন্তব্য করেছেন। দেশে টিকার বিতরণেও তার খুব একটা আগ্রহ নেই। এদিকে করোনা সংক্রমণে মৃত্যু ক্রমেই বাড়ছে ব্রাজিলে। সরকারের ভ্রান্ত নীতির তুমুল সমালোচনা চলছে। ব্রাজিলের স্বাস্থ্য দফতর জানিয়েছে, চিনের টিকা নিয়ে বিক্ষোভ কমেনি। অক্সফোর্ড বা ভারতের তৈরি টিকায় যতটা ভরসা আছে, চিনের তৈরি টিকায় একেবারেই নেই। ব্রাজিলের একটা বড় অংশের মানুষ চিনের টিকার বিরোধিতা করে পথে নেমেছিলেন। আমজনতার অভিযোগ, জোর করে টিকার ডোজ দেওয়া হচ্ছে। বিশেষত সাও পাওলোর গর্ভনরের নির্দেশেই হাজার হাজার মানুষকে চিনের টিকা নিতে বাধ্য করা হয়েছে। গিনিপিগের মতো সাধারণ মানুষকে ব্যবহার করা হচ্ছে বলেও অভিযোগ ছিল বিক্ষোভকারীদের। ব্রাজিলের অ্যাসোসিয়েশন অব ভ্যাকসিন ক্লিনিকের প্রেসিডেন্ট জেরাল্ডো বারবোসা বলেছেন, ভারতের তৈরি কোভ্যাক্সিনে ভরসা আছে ব্রাজিলের মানুষজনের। ভারত এই টিকা সরবরাহ করলে তা ব্রাজিলের নানা জায়গায় বন্টন করা হবে। বেসরকারি সংস্থাগুলো এই টিকা কিনে বিক্রি করতে পারে। শুধু অনুমোদনের অপেক্ষা করা হচ্ছে।

```