Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

সাবাস! কাপুরুষ জঙ্গিদের চ্যালেঞ্জ ছুড়েছো তুমি, নিহত কাশ্মীরি পণ্ডিতের মেয়ের প্রশংসায় রেখা

দ্য ওয়াল ব্যুরো: পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে বাবাকে গুলি করে হত্যা করেছে জঙ্গিরা। ক্ষতবিক্ষত বাবার শরীরটা দেখে দুমড়ে মুচড়ে পড়লেও সাহস হারাননি সাহসিনী। নিহত কাশ্মীরি পণ্ডিত (Kashmiri Pandit) মাখনলাল বিন্দ্রুর মেয়ে শ্রদ্ধা সরাসরি চ্যালেঞ্জ

সাবাস! কাপুরুষ জঙ্গিদের চ্যালেঞ্জ ছুড়েছো তুমি, নিহত কাশ্মীরি পণ্ডিতের মেয়ের প্রশংসায় রেখা

শেষ আপডেট: 6 October 2021 12:41

দ্য ওয়াল ব্যুরো: পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে বাবাকে গুলি করে হত্যা করেছে জঙ্গিরা। ক্ষতবিক্ষত বাবার শরীরটা দেখে দুমড়ে মুচড়ে পড়লেও সাহস হারাননি সাহসিনী। নিহত কাশ্মীরি পণ্ডিত (Kashmiri Pandit) মাখনলাল বিন্দ্রুর মেয়ে শ্রদ্ধা সরাসরি চ্যালেঞ্জ ছুড়েছেন জঙ্গিদের—“যদি এতই দম থাকে, তাহলে আয় সামনে।” কাপুরুষ জঙ্গিদের যে ভয় পান না তা চিৎকার করে সর্বসমক্ষে বলেছেন শ্রদ্ধা। ঠোঁট কাঁপেনি এতটুকু। লড়াকু মেয়ের সাহস দেখে মুগ্ধ গোটা দেশ। তাঁর প্রশংসা করেছেন জাতীয় মহিলা কমিশনের (NCW) চেয়ারম্যান রেখা শর্মাও। টুইট করে রেখা বলেছেন, “সাহসী মেয়ে। তুমি আমাদের গর্বিত করেছ। এইভাবেই কাপুরুষ জঙ্গিদের পরাস্ত করতে পারব আমরা।” মঙ্গলবার সন্ধ্যায় শ্রীনগরের ইকবাল পার্কের কাছে নিজের ওষুধের দোকানের ভেতরে খুন হন মাখনলাল। দোকানে ঢুকে তাঁকে পর পর গুলিতে ঝাঁঝরা করে দেয় জঙ্গিরা। বাবার মৃতদেহ দেখে কান্নায় ভেঙে পড়েন শ্রদ্ধা। পরক্ষণেই নিজেকে সামলে হুঙ্কার দেন—“পেছন থেকে গুলি চালানো খুব সহজ। গুলি বাবার দেহটাকেই নিথর করেছে, তিনি এখনও আছেন। সাহস থাকে তো সামনে এসে লড়াই কর। আমি আমার বাবার মেয়ে। আমার সঙ্গে এসে কথা বল।” কাশ্মীরি পণ্ডিতদের ওপরে নির্যাতন মাত্রা ছাড়িয়েছে। একের পর এক জঙ্গিদের গুলিতে খুন হচ্ছেন পণ্ডিতরা। সরকারি তথ্য বলছে, ১৯৮৯ সাল থেকে এখনও পর্যন্ত জঙ্গিদের হাতে নিহত হয়েছেন পণ্ডিত সম্প্রদায়ের ২১৯ জন। কাশ্মীরের এক প্রাক্তন পুলিশ কর্তা বহু আগে বলেছিলেন, শ’য়ে শ’য়ে কাশ্মীরি পণ্ডিতরা যখন উপত্যকা ছেড়ে চলে যান, তার পরই চন্দ্রভাগা উপত্যকার হিন্দুদের উপর হামলা শুরু করে জঙ্গিরা। ওই এলাকায় প্রচুর হিন্দুকে হত্যা করে জঙ্গিরা। কিন্তু ভিডিসি গঠন করে যখন ওই এলাকার হিন্দু এবং অত্যাচারিত মুসলিমদের আত্মরক্ষার জন্য অস্ত্র প্রশিক্ষণ দেওয়া হয়, সেই পরিকল্পনা ব্যাপক সফল হয়। চোখে চোখ রেখে জঙ্গিদের হামলার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল এই দুই সম্প্রদায়। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```