Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

এমফিল নিয়ে রাজ্যের অবস্থান জানালেন শিক্ষামন্ত্রী, কেন্দ্রের চাপিয়ে দেওয়া ফতোয়া মানব না

শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন, “রাজ্য তার শিক্ষানীতি মেনে চলবে। এমফিল নিয়ে ইউজিসির চাপিয়ে দেওয়া ফতোয়া মানব না।” সূত্রের খবর, এ ব্যাপারে বিশেষজ্ঞদের পরামর্শ নিচ্ছে রাজ্য। ব্রাত্য বলেন, “পুরো বিষয়টি জেনে প্রয়োজনীয় পদক্ষেপ করবে রাজ্য শিক্ষা দফতর।”

এমফিল নিয়ে রাজ্যের অবস্থান জানালেন শিক্ষামন্ত্রী, কেন্দ্রের চাপিয়ে দেওয়া ফতোয়া মানব না

শেষ আপডেট: 28 December 2023 12:46

দ্য ওয়াল ব্যুরো: বুধবারই বিজ্ঞপ্তি জারি করে ইউজিসির তরফে জানানো হয়েছে, এমফিল ডিগ্রি কোনও স্বীকৃত ডিগ্রি নয়। তাই এমফিল ডিগ্রির আর বৈধতা থাকছে না। একই সঙ্গে পড়ুয়াদের এমফিল কোর্সে ভর্তি না হওয়ার পরামর্শও দেওয়া হয়েছে কেন্দ্রের জারি করা বিজ্ঞপ্তিতে। বৃহস্পতিবার এ ব্যাপারে রাজ্যের অবস্থান স্পষ্ট করলেন শিক্ষামন্ত্রী।

শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন, “রাজ্য তার শিক্ষানীতি মেনে চলবে। এমফিল নিয়ে ইউজিসির চাপিয়ে দেওয়া ফতোয়া মানব না।” সূত্রের খবর, এ ব্যাপারে বিশেষজ্ঞদের পরামর্শ নিচ্ছে রাজ্য। ব্রাত্য বলেন, “পুরো বিষয়টি জেনে প্রয়োজনীয় পদক্ষেপ করবে রাজ্য শিক্ষা দফতর।”

এ ব্যাপারে গত বছরের ৭ নভেম্বর বিশ্ববিদ্যালয়গুলিকে জানিয়েছিল ইউজিসি। অভিযোগ, ইউজিসির সেই নির্দেশ উড়িয়ে বেশ কিছু বিশ্ববিদ্যালয়গুলি এমফিল কোর্স চালু রেখেছে। অবিলম্বে তা বন্ধ করার জন্যই এই বিজ্ঞপ্তি বলে জানানো হয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের পক্ষ থেকে।

তবে যে সমস্ত বিশ্ববিদ্যালয় নির্দেশ অমান্য করে এমফি চালু রেখেছে তাদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেওয়া হবে কি না, তা অবশ্য স্পষ্ট ভাবে উল্লেখ নেই নির্দেশিকায়। তবে ইউজিসির ওই নির্দেশের বিরুদ্ধে খোদ শিক্ষামন্ত্রী রুখে দাঁড়ানোয় রাজ্যে এখনই এমফিল বন্ধ হবে না বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।


```