Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

৪০ বছর পর স্বপ্নপূরণ, লটারিতে কোটিপতি হলেন বনগাঁর টোটোচালক

স্বপ্ন দেখে কেটে গেছে জীবনের সিংহভাগ। টানা ৪০ বছর ধরে শুধু লড়াই আর লড়াই। এখন কাঁপা হাতে টোটো চালান বনগাঁর চাঁপাবেড়িয়ার বাসিন্দা বিমল বিশ্বাস। 

৪০ বছর পর স্বপ্নপূরণ, লটারিতে কোটিপতি হলেন বনগাঁর টোটোচালক

শেষ আপডেট: 23 January 2024 14:03

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: স্বপ্ন দেখে কেটে গেছে জীবনের সিংহভাগ। টানা ৪০ বছর ধরে শুধু লড়াই আর লড়াই। ছেলে-মেয়ে-সংসার নিয়ে হিমশিম খেতে খেতে কখন ৬৪ বছর বয়স হয়েছে টেরই পাননি। বাস ড্রাইভারি করতেন একটা সময়। কিন্তু বয়স হওয়ায় আর লাইসেন্স রিনিউ হয়নি। এখন কাঁপা হাতে টোটো চালান বনগাঁর চাঁপাবেড়িয়ার বাসিন্দা বিমল বিশ্বাস। 

দিন আনি দিন খাই সংসারটাকে লালনের জন্য উদয়াস্ত পরিশ্রম করতেন। আর মাঝেমধ্যেই লটারির টিকিট কাটতেন। স্বপ্ন দেখতেন ঠিক একদিন কিছু না কিছু পরিবর্তন আসবে। সেই পরিবর্তনটাই এল এত বছর পর। লটারিতে একলপ্তে কোটি টাকা পাওয়ার খবরে প্রথমে নিজের কানকেই বিশ্বাস করতে পারেননি। কেটেকুটে ৭০ লক্ষ টাকার মতো হাতে পাবেন। সেই টাকাকে কীভাবে রাখবেন সেটাই এখন বিমলবাবুর ভাবনার বিষয়। জানালেন, টাকার জন্য এতদিন চোখের চিকিৎসা করাতে পারেননি। এবার চোখটা আগে সারাবেন। তারপর মাথার উপর একটা পাকা ছাদের ব্যবস্থা করতে হবে। বাকি টাকা রেখে দেবেন ছেলে-মেয়ের ভবিষ্যতের জন্য। 

যে দিন গোটা দেশ অযোধ্যার রামমন্দিরে রামলালার প্রাণপ্রতিষ্ঠা ঘিরে উদ্বেল, ঠিক সেদিনই আচমকা হাজার ওয়াটের আলো জ্বলে ওঠে বিমলবাবুর টিনের ছাদ দেওয়া ছোট্ট ঘরে। লটারিতে কোটি টাকার জেতার খবরটা সয়ে গেছে এখন। বিমলবাবু বললেন, “কীভাবে সামান্য আয়ে ছেলেমেয়েকে বড় করেছি, তাদের লেখাপড়া শিখিয়েছি, সে শুধু ইশ্বরই জানেন। নিজের চিকিৎসা করাতে পারিনি। শরীর এমন ভেঙেছে টোটোও চালাতে পারি না। তবুও স্বপ্ন দেখা ছাড়িনি। মাঝেমধ্যেই লটারির টিকিট কিনতাম। জীবনের শেষে এসে পুরস্কার পেলাম।”

বিমলবাবুর ছেলে সুজয় বলেন, “সংসারের থেকে টাকা বাঁচিয়ে বাবা লটারির টিকিট কিনতেন বলে অনেকসময়েই মা রেগে যেতেন। বাবাকে বকাবকি করতেন। শেষপর্যন্ত বাবাই জিতে গেলেন। এখন বাবার চিকিৎসাটা আগে করাতে হবে। তারপর অন্য কথা।” সুজয় পেশায় কম্পিউটার মেকানিক। ছেলের সঙ্গে কথা বলেই এখন ভবিষ্যত ঠিক করবেন লটারিতে কোটি টাকা জেতা সুবলবাবু।


```