Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

ভিনরাজ্যে মৃত্যু বনগাঁর তিন নির্মাণ শ্রমিকের, মুম্বইয়ে ১৮ তলা থেকে পড়ে যান

গ্রামে কাজ নেই। সংসার চালানোর তাগিদে মুম্বইয়ে কাজে গিয়েছিলেন বনগাঁর সীতানাথপুরের তিন বাসিন্দা। ১৮ তলা বাড়ির নির্মাণকাজ চলার সময় ভারা ভেঙে পড়ে যান তাঁরা।

ভিনরাজ্যে মৃত্যু বনগাঁর তিন নির্মাণ শ্রমিকের, মুম্বইয়ে ১৮ তলা থেকে পড়ে যান

শেষ আপডেট: 14 March 2024 15:43

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: গ্রামে কাজ নেই। সংসার চালানোর তাগিদে মুম্বইয়ে কাজে গিয়েছিলেন বনগাঁর সীতানাথপুরের তিন বাসিন্দা। ১৮ তলা বাড়ির নির্মাণকাজ চলার সময় ভারা ভেঙে পড়ে যান তাঁরা। ঘটনাস্থলেই মৃত্যু হয় তিনজনের। মৃতদের নাম পীযূষ হালদার (৩৬), শঙ্কর বৈদ্য (২৬) ও মনোরঞ্জন সমাদ্দার (৪৬)। তাঁদের মৃত্যুর খবর আসতেই বনগাঁর সীতানাথপুর এলাকায় ঘরে ঘরে কান্নার রোল উঠল। 

শঙ্করের জামাইবাবু জানান, সাত মাস আগে মুম্বইয়ের বরিভেলিতে কাজে গিয়েছিলেন শঙ্কর। গ্রামের আরও বেশ কিছু ছেলে রয়েছেন সেখানে। তাঁদের কেউ হোটেলে কাজ করেন, কেউ পোশাকের কাজ করেন। শঙ্কর নির্মাণ শ্রমিক ছিলেন। মঙ্গলবার সকালে বাড়িতে ফোন করে জানান, দোলের আগে বাড়ি ফিরছেন। আরও কয়েকজনের আসার কথা ছিল। কিন্তু তা আর হল না। মঙ্গলবার রাতেই তাঁরা খবর পান ১৮ তলায় নির্মাণ কাজ করার সময় পড়ে গিয়ে মৃত্যু হয়েছে শঙ্করের।  

ময়নাতদন্তের পর তিনজনেরই নিথর দেহ ফিরে আসবে বাড়িতে। তারই অপেক্ষায় এখন গোটা গ্রাম। মৃত পীযূষের ৫ বছরের একটি ছেলে রয়েছে। মনোরঞ্জন সমাদ্দারের ছেলে ক্লাস নাইনের ছাত্র। পাপাই বৈদ্য এখনও বিয়ে করেনি।  স্বজনদের বক্তব্য, এ রাজ্যে কাজ থাকলে হয়তো আর ভিন্ন রাজ্যে যেতে হত না।


```