Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার

বিয়েবাড়ি লক্ষ্য করে বোমা মুর্শিদাবাদে, অনুষ্ঠানে আসা আত্মীয়দের ৭ জন জখম

দিনদুপুরে বিয়ে বাড়িতে বোমা নিয়ে হামলা। রানিনগর থানার সীমান্তবর্তী বামনাবাদ পশ্চিম বিচপাড়া এলাকায় বিয়ে বাড়িতে বোমা হামলার অভিযোগে হইচই পড়ল। ঘটনায় জখম হয়েছেন সাতজন। 

বিয়েবাড়ি লক্ষ্য করে বোমা মুর্শিদাবাদে, অনুষ্ঠানে আসা আত্মীয়দের ৭ জন জখম

শেষ আপডেট: 1 February 2024 17:44

দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: দিনদুপুরে বিয়ে বাড়িতে বোমা নিয়ে হামলা। রানিনগর থানার সীমান্তবর্তী বামনাবাদ পশ্চিম বিচপাড়া এলাকায় বিয়ে বাড়িতে বোমা হামলার অভিযোগে হইচই পড়ল। ঘটনায় জখম হয়েছেন সাতজন। 

বৃহস্পতিবার সকালে বাড়িভর্তি লোকজন। আচমকাই বোমার বিকট আওয়াজ শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন। রক্তাক্ত অবস্থায় ততক্ষণে মাটিতে লুটিয়ে পড়েছেন বিয়েবাড়িতে আসা আত্মীয়দের অনেকে। পড়শিরা আহতদের উদ্ধার করে প্রথমে গোধনপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানে নিয়ে যাওয়া হলে গুণেন্দ্রনাথ মণ্ডল ও ভানুমতি মণ্ডল নামে দুজনকে বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাদের আঘাত গুরুতর বলে জানা গেছে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে প্রভাসচন্দ্র মণ্ডলের মেয়ে পায়েল মণ্ডলের বিয়ে ছিল। বিয়েতে আসা আত্মীয়দের অনেকেই রাতে থেকে গিয়েছিলেন। আজ বৃহস্পতিবার সকাল দশটা নাগাদ হঠাৎ পাশের বাড়ির ছাদ থেকে প্রভাসবাবুর বাড়ি লক্ষ্য করে বোমা মারার অভিযোগ ওঠে। ওই ঘটনায় পুরুষ ও মহিলা মিলে মোট সাতজন জখম হন। নিমেষে বিয়ে বাড়ির আনন্দ বিষাদ আর আতঙ্কে পরিণত হয়। এমন হঠাৎ হামলায় হতবাক স্থানীয় বাসিন্দারাও। এমন ঘটনা যে হতে পারে তা আঁচ করতে পারেননি প্রভাসবাবুর পরিবারও।

ঠিক কী কারণে এই হামলা তা এখনও পরিষ্কার নয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনার পর ওই এলাকায় বিশাল পুলিশ বাহিনী পৌঁছেছে। এলাকা থমথমে রয়েছে। ঘটনাস্থলে পুলিশ পিকেট বসানো হয়েছে।


```