Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

মুম্বইয়ে কেন্দ্রীয় মন্ত্রী নারায়ণ রানের বাংলোর অবৈধ নির্মাণ ভাঙার নির্দেশ হাইকোর্টের

দ্য ওয়াল ব্যুরো: মুম্বইয়ে (Mumbai) কেন্দ্রীয় মন্ত্রী (minister) নারায়ণ রানের (Narayan rane) বাংলোর অবৈধ নির্মাণ ভেঙে ফেলার (demolision) নির্দেশ দিল বম্বে হাইকোর্ট (Bombay HC)। আজ উচ্চ আদালত বলেছে, বৃহনমুম্বই কর্পোরেশন (BMC) এবং রানের ব

মুম্বইয়ে কেন্দ্রীয় মন্ত্রী নারায়ণ রানের বাংলোর অবৈধ নির্মাণ ভাঙার নির্দেশ হাইকোর্টের

শেষ আপডেট: 20 September 2022 07:45

দ্য ওয়াল ব্যুরো: মুম্বইয়ে (Mumbai) কেন্দ্রীয় মন্ত্রী (minister) নারায়ণ রানের (Narayan rane) বাংলোর অবৈধ নির্মাণ ভেঙে ফেলার (demolision) নির্দেশ দিল বম্বে হাইকোর্ট (Bombay HC)। আজ উচ্চ আদালত বলেছে, বৃহনমুম্বই কর্পোরেশন (BMC) এবং রানের বক্তব্য খতিয়ে দেখার পর তাদের মনে হয়েছে, ওই বাংলো (bungalow) নির্মাণে পুর আইন লঙ্ঘন করা হয়েছে।

আদালতের নির্দেশে রানের বাংলোর অবৈধ নির্মাণ খতিয়ে দেখছেন পুর নিগমের আধিকারিকেরা।

একদা শিবসেনার প্রভাবশালী নেতা রানে বিজেপিতে যোগ দিয়েছেন। মহারাষ্ট্রে শিবসেনার মোকাবিলায় নরেন্দ্র মোদী তাঁকে কেন্দ্রীয় মন্ত্রিসভায় স্থান দিয়েছেন।

রানের এই বাংলোটি জুহুতে অবস্থিত। উদ্ধব ঠাকরে মুখ্যমন্ত্রী থাকাকালে ওই বাংলো নিয়ে অভিযোগ দায়ের হয়েছিল। রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলে রানে আদালতে যান।

মুম্বই হাইকোর্ট আজ বলেছে, দু সপ্তাহের মধ্যে অবৈধ অংশ ভেঙে দিতে হবে। স্বভাবতই এই সিদ্ধান্তে অস্বস্তিতে পড়ল বিজেপি। আদালতে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ প্রমাণিত হয়নি।

শৌচাগারেই লাঞ্চ-ডিনার, যোগী রাজ্যে ‘অপমানিত’ কাবাডি খেলোয়াড়রা, দেখুন ভিডিও


```