
শেষ আপডেট: 12 August 2023 10:05
দ্য ওয়াল ব্যুরো: আর একটু টাইমিং ঠিক থাকলে ভিকি কৌশল ও ক্লেটন সিলভা দেখা হয়ে যেত। দুজনেই মুম্বইয়ের বিমানে কলকাতায় এলেন। ক্লেটন ব্রাজিল থেকে সপরিবারে এলেন। এদিনের ম্যাচে তাঁর খেলার সম্ভাবনা খুবই কম।
ডার্বি যে অন্য একটা ম্যাচ তার আকর্ষণ আলাদা। আগেও বলিউড তারকারা (Bollywood Celebrities) মুম্বই থেকে এই খেলা দেখতে আসতেন।
আবারও এমন একটা কোটি টাকার ম্যাচ (Kolkata Derby) দেখতে কলকাতায় এলেন ভিকি। সঙ্গে যদিও স্ত্রী ক্যাটরিনা কাইফ আসেননি। ভিকি নিজেই এসে বলেছেন, বহুদিন ইচ্ছে ছিল এই বড় খেলা দেখতে আসব। এতদিন সেই সুযোগ হয়নি। এবার আসতে পেরে ভাল লাগছে।
ভিকি বরাবরই ফুটবল পাগল। তিনি নিজেও চান আইএসএলে দল কিনতে। ডার্বি নিয়ে গল্প শুনেছেন অভিষেক বচ্চনের থেকে। মাঠে থেকে আনন্দ উপভোগ করবেন। কার জয় দেখলে ভাল লাগবে সেই নিয়ে কিছু বলেননি নামী তারকা।
এর আগে ভিকি কলকাতায় এসেছিলেন তাঁর সিনেমা শ্যাম বাহাদুরের প্রচার করতে। এবার লক্ষ্য একেবারেই নির্ভেজাল কলকাতার দুটি নামী দলের লড়াই দেখা।

ডুরান্ড কাপে মোহন ও ইস্ট মোট ২০ বার সাক্ষাৎ ঘটেছে। মোহনবাগান জিতেছে সাত বার। লাল হলুদ দল আটটি ম্যাচে জিতেছে। দুইটি দল মোট ১৬ বার এই মেগা আসরে খেতাব পেয়েছে।
আরও পড়ুন: মোহন কোচের বাজি হতে পারে কামিন্স, ভেঙে যেতে পারে পাঁচ গোলের রেকর্ড