Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

'ভেরিফায়েড' টুইটার হ্যান্ডল পেলেন যীশুখ্রীষ্ট! নয়া ব্লু-টিক পলিসিতে হাসির রোল নেটদুনিয়ায়

দ্য ওয়াল ব্যুরো: মালিকানা হাতে পেয়ে টুইটারে (twitter) একাধিক বদল এনেছেন ইলন মাস্ক (Elon Musk)। তার মধ্যে যেমন বিপুল সংখ্যক কর্মী ছাঁটাই রয়েছে, তেমনই রয়েছে নয়া ব্লু-টিক (Blue tick) পলিসি। টুইটারের নতুন নিয়ম অনুযায়ী, ভেরিফায়েড হ্যান্ডেল

'ভেরিফায়েড' টুইটার হ্যান্ডল পেলেন যীশুখ্রীষ্ট! নয়া ব্লু-টিক পলিসিতে হাসির রোল নেটদুনিয়ায়

শেষ আপডেট: 11 November 2022 16:01

দ্য ওয়াল ব্যুরো: মালিকানা হাতে পেয়ে টুইটারে (twitter) একাধিক বদল এনেছেন ইলন মাস্ক (Elon Musk)। তার মধ্যে যেমন বিপুল সংখ্যক কর্মী ছাঁটাই রয়েছে, তেমনই রয়েছে নয়া ব্লু-টিক (Blue tick) পলিসি। টুইটারের নতুন নিয়ম অনুযায়ী, ভেরিফায়েড হ্যান্ডেল পেতে গেলে গাঁটের কড়ি খসাতে হবে। আর সেই নতুন নিয়ম চালু হওয়ার পরেই এমন একজন ভেরিফায়েড হ্যান্ডলের মালিক হলেন, যাঁকে দেখে হাসির রোল নেটদুনিয়ায়।

সম্প্রতি একটি টুইটার হ্যান্ডেল ভাইরাল হয়েছে ইন্টারনেটে, যার মালিক নাকি স্বয়ং যীশুখ্রীষ্ট (Jesus Christ)! শুধু তাই নয়, একদা টুইটারে আজীবনের জন্য নির্বাসিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভেরিফায়েড হ্যান্ডলও ঘুরে বেড়াচ্ছে অন্তর্জালে। এছাড়াও দেখা মিলছে গেমিং ক্যারেক্টার সুপার মারিওরও। এই সমস্ত হ্যান্ডলেই দেখা যাচ্ছে ব্লু-টিক। আর তারপর থেকেই নয়া ভেরিফিকেশন পদ্ধতি নিয়ে ট্রোল করতে শুরু করেছেন নেটিজেনরা।

https://twitter.com/jesus/status/1590837887104618497?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1590837887104618497%7Ctwgr%5E26998e68d67fb6d2e6d6be1fcf7f2690677e7ad5%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.hindustantimes.com%2Ftechnology%2Ftwitter-blue-tick-latest-news-jesus-christ-now-has-a-verified-account-thanks-to-elon-musk-101668152306237.html

২০০৯ সাল থেকেই ব্লু-টিক পদ্ধতি চালু ছিল টুইটারে। এর মাধ্যমে সেলিব্রিটি, ব্যবসায়ী, রাজনীতিবিদ, স্বাধীন সাংবাদিক সহ বিভিন্ন বিখ্যাত মানুষজনের 'আসল' হ্যান্ডল চিনতে পারতেন নেটিজেনরা। তবে এই ভেরিফায়েড প্রোফাইল পাওয়ার জন্য এতদিন কোনও টাকা লাগত না। কিন্তু টুইটার কিনে নেওয়ার পরেই ইলন মাস্ত জানিয়েছিলেন, এবার থেকে এই পরিষেবা পেতে গেলে মাসে ৮ ডলার, অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ৬৬০ টাকা খরচ করতে হবে।

যদিও নয়া নিয়ম চালুর কথা জানার পরেই তা কতটা কার্যকর হবে সে ব্যাপারে সন্দেহ প্রকাশ করেছিলেন বিশেষজ্ঞরা। তাঁদের দাবি ছিল, যে কেউ যদি টাকার বিনিময়ে ভেরিফাইড টুইটার হ্যান্ডল পাওয়ার ক্ষমতা রাখেন, তাহলে বট এবং ফেক হ্যান্ডলে ভরে উঠবে টুইটার। তাঁদের আশঙ্কা যে অমূলক ছিল না, তার প্রমাণ মিলছে একাধিক 'ভেরিফায়েড' টুইটার হ্যান্ডল থেকেই।

একদিন আগেই টুইটারের অফিসিয়াল লেবেল লঞ্চ করার কয়েক ঘণ্টার মধ্যেই তা সরিয়ে নেওয়া হয়। অফিসিয়াল লেবেল চালু করার উদ্দেশ্য ছিল যাঁরা ব্লু টিক পাওয়ার জন্য টাকা দিচ্ছেন তাঁদের হ্যান্ডল এবং বাকি বৈধ হ্যান্ডলগুলি নিয়ে বিভ্রান্তি কমানো। যদিও এই বিষয়ে সাফাই দিয়ে মাস্ক জানান, 'দয়া করে শুনে রাখুন, টুইটার আগামী কয়েক মাসে আরও অনেক বোকা বোকা জিনিস করবে। সেসবের মধ্যে যেগুলো কার্যকরী হবে সেগুলো রাখা হবে, বাকিগুলো তুলে নেওয়া হবে।'

মেটা-টুইটারে গণছাঁটাই, ভারতীয় কর্মীদের ফিরতে অনুরোধ এদেশের প্রযুক্তি কর্তার! চাকরি দেবেন তিনি


```