
ফাইল চিত্র
শেষ আপডেট: 20 April 2025 21:10
দ্য ওয়াল ব্যুরো: সবে বিয়ের পর্ব শেষ হয়েছে। বর-কনে অতিথিদের সঙ্গে হাসিমুখে মঞ্চে ছবি তুলছেন, কথা বলছেন। ঠিক তখনই মঞ্চে উঠে এল বরের বন্ধুর দল। হাতে তুলে দিলেন একটি বড় উপহার—একটি নীল ড্রাম। উপহার দেখে এক মুহূর্তে স্তব্ধ বর। আশেপাশের সবাই প্রথমে অবাক হলেও পরে বিষয়টিকে সবাই মজার ছলেই নেয়। হাসিমুখেই ড্রামটি নিয়ে নেন নবদম্পতি।
ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের হামিরপুরে এক বিয়ের অনুষ্ঠানে। পরে উপহারের সেই ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। অনেকেই এই উপহারের পেছনের ইঙ্গিত বুঝে বিষয়টি নিয়ে আপত্তি তুলেছেন।
इससे भद्दा मज़ाक और क्या हो सकता है! शादी जैसे खुशी के मौके पर एक जघन्य हत्याकांड को मज़ाक के रूप में याद करने को कतई उचित नहीं कहा जा सकता।
— बेसिक शिक्षा सूचना केंद्र (@Info_4Education) April 19, 2025
????उत्तर प्रदेश के जिला हमीरपुर में शादी के दौरान दोस्तों ने दूल्हा–दुल्हन को "नीला ड्रम" गिफ्ट किया। pic.twitter.com/tvGnVlWsIb
কেউ কেউ বলেছেন, 'একটা ঘটনাকে কেন্দ্র করে সবাইকে এভাবে বিচার করা একেবারেই ঠিক কাজ নয়।' আরও একজন কমেন্টে লিখেছেন, 'বন্ধুরা তো আছেই সব জায়গায় মজা করার জন্য। ফলে কিছু কিছু জিনিস মজার ছলে নেওয়াই বুদ্ধিমানের কাজ।'
মূলত কয়েক মাস আগে মিরাটে ঘটে যাওয়া এক নৃশংস হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনেই এই উপহারের পরিকল্পনা। মার্চেন্ট নেভির অফিসার সৌরভ রাজপুতকে তাঁর স্ত্রী মুসকান ও প্রেমিক সাহিল মিলে হত্যা করে। সৌরভকে ঘুমের ওষুধ খাইয়ে কুপিয়ে খুন করে দেহ ১৫ টুকরো করে একটি নীল ড্রামের মধ্যে ভরে সিমেন্ট দিয়ে সিল করে দেয় অভিযুক্তরা। সেই ঘটনা নিয়েই পরে দেশজুড়ে চাঞ্চল্য ছড়ায়।