Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

ফুটবলপ্রেমী দিবসে রক্তদান অনুষ্ঠানে চাঁদের হাট, অভিশপ্ত ইডেনের স্মৃতি ফিরল অর্ঘ্যর বইয়ে

দ্য ওয়াল ব্যুরো: ১৯৮০ সালের ১৬ অগস্ট, ইডেন উদ্যান। বাংলা ফুটবলের ইতিহাসে এক কালো ও বিষাদের দিন হিসেবে রয়ে গেছে। ফুটবলকে ভালোবেসে সবুজ মাঠে বলি হয়েছিল ১৬টি তরতাজা প্রাণ। সেই মর্মান্তিক ঘটনার পুনরাবৃত্তি যেন না হয়, এই ভাবনাকে আশ্রয় করে

ফুটবলপ্রেমী দিবসে রক্তদান অনুষ্ঠানে চাঁদের হাট, অভিশপ্ত ইডেনের স্মৃতি ফিরল অর্ঘ্যর বইয়ে

শেষ আপডেট: 16 August 2023 18:45

দ্য ওয়াল ব্যুরো: ১৯৮০ সালের ১৬ অগস্ট, ইডেন উদ্যান। বাংলা ফুটবলের ইতিহাসে এক কালো ও বিষাদের দিন হিসেবে রয়ে গেছে। ফুটবলকে ভালোবেসে সবুজ মাঠে বলি হয়েছিল ১৬টি তরতাজা প্রাণ। সেই মর্মান্তিক ঘটনার পুনরাবৃত্তি যেন না হয়, এই ভাবনাকে আশ্রয় করে পরের বছর থেকেই এই দিনটি ফুটবলপ্রেমী দিবস হিসেবে পালিত হয়।

বুধবার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে এই উপলক্ষ্যে আয়োজিত রক্ত দান শিবিরে (blood donation camp) ৪২১ জন রক্তদান করেন। একইসঙ্গে বিভিন্ন জেলার ১০টি শিবিরে মোট ৩০৪ জন রক্তদান করেছেন।

এই শিবিরে উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। তিনি বলেন, ফুটবল মাঠে সমর্থকদের উত্তেজনা থাকবেই (blood donation camp on football lover day)। সেটা যাতে প্রাণঘাতী না হয়, সেটি দেখতে হবে।

আইএফএ কে এই ফুটবলপ্রেমী দিবস আয়োজনের জন্য তিনি ধন্যবাদ জানান। এছাড়াও ছিলেন রাজ্যের মন্ত্রী ও কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিম, অগ্নি নির্বাপক দফতরের মন্ত্রী সুজিত বসু। প্রাক্তন ফুটবলার শ্যাম থাপা, ভাস্কর গাঙ্গুলী, জামশেদ নাসিরি, অমিত ভদ্র, মানস ভট্টাচার্য, বিদেশ বসু, শিশির ঘোষ, রঞ্জন ভট্টাচার্য, কুন্তলা ঘোষ দস্তিদার, রত্না নন্দী, অনিতা সরকার প্রমুখ।

এই রক্তদান শিবিরেই ক্রীড়া সাংবাদিক অর্ঘ্য বন্দোপাধ্যায় এর লেখা নিয়তি উপন্যাসটি আনুষ্ঠানিক উন্মোচন করেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস।

এই উপন্যাসটি সেই ষোলই আগস্টের মর্মান্তিক ঘটনার উপর ভিত্তি করে রচিত। আইএফএ চেয়ারম্যান সুব্রত দত্ত, সভাপতি অজিত বন্দোপাধ্যায়, সচিব অনির্বাণ দত্ত হাজির ছিলেন বই প্রকাশ অনুষ্ঠানে।

এদিন রক্তদান করেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত। ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র ছাড়াও রাজ্যের আরও আটটি জেলায় এই শিবির অনুষ্ঠিত হয়। আই এফ এ সচিব অনির্বান দত্ত বলেন ফুটবল প্রেমীদের রক্তের ঋণ আমরা রক্তের বিনিময়ে পরিশোধের চেষ্টা এই শিবির। এতো মানুষ বিভিন্ন প্রান্ত থেকে আসছেন এটা ফুটবলের জন্য বড় পাওনা।

আনোয়ারের জোড়া গোল, বল জড়ালেন বিশ্বকাপার কামিন্সও! এএফসি কাপে জয় মোহনবাগানের


```