অসমে গ্রেনেড হামলায় নিহত ২, হামলার পিছনে সেই আলফা!!
দ্য ওয়াল ব্যুরো: ফের রক্তাক্ত অসম। গ্রেনেড বিস্ফোরণে অন্তত ২ জন নিহত। বৃহস্পতিবার বিকেল ৫টা নাগাদ শিবসাগর জেলার দেমো শহরে বিস্ফোরণ হয়। হামলার পিছনে আলফা জঙ্গিরাই বলে দাবি প্রশাসনের। গ্রেনেড হামলায় এখনও পর্যন্ত ২ জন আহত হয়েছেন।
দেমোর ব্যস্
শেষ আপডেট: 22 November 2018 15:48
দ্য ওয়াল ব্যুরো: ফের রক্তাক্ত অসম। গ্রেনেড বিস্ফোরণে অন্তত ২ জন নিহত। বৃহস্পতিবার বিকেল ৫টা নাগাদ শিবসাগর জেলার দেমো শহরে বিস্ফোরণ হয়। হামলার পিছনে আলফা জঙ্গিরাই বলে দাবি প্রশাসনের। গ্রেনেড হামলায় এখনও পর্যন্ত ২ জন আহত হয়েছেন।
দেমোর ব্যস্ত বাজারে গ্রেনেড হামলা চলে। আলফার ১ জঙ্গি এই হামলা চালায় বলে অসম পুলিশ সূত্রে খবর। হামলার পরই সেই জঙ্গি নাগাল্যান্ডে গা ঢাকা দিয়েছে বলেও জানা যাচ্ছে। অসম পুলিশ সূত্রে খবর, যে ইউনিফর্ম পরে জঙ্গিরা তিনসুকিয়ার ৫ বাঙালিকে খুন করেছিল, বৃহস্পতিবার সেই একই পোশাকেই বাজারে এক জনকে ঘুরতে দেখা যায়।
বোর্ড গঠন ঘিরে ঝাড়গ্রামে তাণ্ডব, পুলিশকে টাঙ্গির কোপ
তিনসুকিয়ার পর অসমের বিভিন্ন জেলায় আলফা জঙ্গি ঘুরে বেড়াচ্ছে বলে খবর।জানা যাচ্ছে, ৫ বাঙালি খুনের ২ সপ্তাহের মধ্যে তিনসুকিয়াতেই ৩ শ্রমিককে অপহরণ করে তারা। আলফা জঙ্গিরা অসম জুড়ে এভাবেই ত্রাস সৃষ্টি করছে বলে দাবি প্রশাসনের। দেমোর ব্যস্ত বাজারে বিস্ফোরণ ঘটিয়ে সেই আতঙ্কই জারি রাখছে জঙ্গিরা।
মায়ানমারেও আলফা নিজেদের শক্তি বাড়াচ্ছে বলে খবর। সেই কারণেই, অসমে নাশকতা করে সহজেই মায়ানমারে গা ঢাকা দিচ্ছে জঙ্গিরা। পাশাপাশি, নতুন করে তরুণ সদস্যদের নিয়ে বিশেষ স্কোয়াড তৈরি করছে আলফা। সূত্রের খবর, আলফা কমান্ডার পরেশ বরুয়ার ভাইপো ইন্ডিয়ান অয়েলের উচ্চপদস্থের চাকরি ছেড়ে দলে যোগ দিয়েছে। ২৪ বছরের সেই যুবক এখন মায়ানমারেই।
The Wall-এর ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন