Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

ঘরের ভিতর ঢুকে নবদ্বীপে বিজেপি কর্মীকে পিটিয়ে খুন, তৃণমূলের বিরুদ্ধে অভিযোগের তির

সুত্রের খবর বৃহস্পতিবার রাতে নবদ্বীপ শহরের ছয় নম্বর ওয়ার্ডের বিজেপি কর্মী সঞ্জয় ভৌমিক যখন বাড়ি ফিরছিলেন তখন এলাকায় বেশ কিছু যুবকের নিজেদের মধ্যে বচসা চলছিল। সঞ্জয় বারণ করায় তার ওপর চড়াও হয় তারা। 

ঘরের ভিতর ঢুকে নবদ্বীপে বিজেপি কর্মীকে পিটিয়ে খুন, তৃণমূলের বিরুদ্ধে অভিযোগের তির

নিশান্ত চৌধুরী

শেষ আপডেট: 19 September 2025 11:52

দ্য ওয়াল ব্য়ুরো, নদিয়া: নবদ্বীপে এক বিজেপি কর্মীকে পিটিয়ে মারার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনায় তুমুল আলোড়ন পড়ে এলাকায়।

সুত্রের খবর বৃহস্পতিবার রাতে নবদ্বীপ শহরের ছয় নম্বর ওয়ার্ডের বিজেপি কর্মী সঞ্জয় ভৌমিক যখন বাড়ি ফিরছিলেন তখন এলাকায় বেশ কিছু যুবকের নিজেদের মধ্যে বচসা চলছিল। সঞ্জয় বারণ করায় তার ওপর চড়াও হয় তারা। প্রাণ বাঁচাতে সঞ্জয় কোনওমতে নিজের বাড়িতে ঢুকে যান। পরিবারের অভিযোগ, রাতে তিনি যখন ঘুমোচ্ছিলেন সেই সময় জয় রায়, তারক দেবনাথ, নান্টু ও ঝন্টু-সহ স্থানীয় বেশ কয়েকজন তাঁদের বাড়িতে ঢুকে সঞ্জয়কে লোহার রড ও লাঠি দিয়ে বেধড়ক মারধর করেন। এরপর বাড়ি থেকে বেড়িয়ে যায় তারা।

হইচই শুনে ছুটে আসেন পড়শিরা। নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় সঞ্জয়কে। সেখানেই চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় ওই যুবকের। পরিবারের অভিযোগ, স্থানীয় ওই যুবকরা তৃণমূল আশ্রিত দুষ্কৃতী।  রাজনৈতিক কারণেই তারা খুন করেছে সঞ্জয়কে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

সঞ্জয়ের মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে পৌঁছয় বিজেপি নেতারা। ঘটনাস্থলে যায় নবদ্বীপ থানার পুলিশ। ঘটনাটি নিয়ে তৃণমূলের কোনও নেতা এখনও মুখ খোলেননি।


```