Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা

রয়েছে ভোট লুটের অভিযোগ, মানিকতলার ৮৯টি বুথে পুনর্নির্বাচনের দাবি বিজেপির

চারটি কেন্দ্রের মধ্যে সবথেকে বেশি নজর ছিল মানিকতলার দিকে। বিজেপি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ভোট লুটের অভিযোগ তুলেছে এই কেন্দ্রে।

রয়েছে ভোট লুটের অভিযোগ, মানিকতলার ৮৯টি বুথে পুনর্নির্বাচনের দাবি বিজেপির

ভোট লুটের অভিযোগ বিজেপির

শেষ আপডেট: 10 July 2024 22:08

দ্য ওয়াল ব্যুরো: বুধবার রাজ্যের চার কেন্দ্রে হয়ে গেল বিধানসভার উপনির্বাচন। এই চারটি কেন্দ্রের মধ্যে সবথেকে বেশি নজর ছিল মানিকতলার দিকে। বিজেপি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ভোট লুটের অভিযোগ তুলেছে এই কেন্দ্রে। পাশাপাশি পুলিশের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছে। আর ভোট মিটে যাওয়ার পর গেরুয়া শিবির মানিকতলার ৮৯টি বুথে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছে। 

বিজেপির তরফ থেকে যে যে ওয়ার্ডের বুথে পুনর্নির্বাচনের দাবি জানানো হয়েছে তার মধ্যে রয়েছে ১১, ১২, ১৪, ১৫, ১৬, ৩১, ৩২ নম্বর ওয়ার্ড। বিজেপির দাবি, এর মধ্যে ৩১ নম্বর ওয়ার্ডে লোকসভার হিসেবে তারা ৫ হাজার ভোটে এগিয়ে ছিল। প্রসঙ্গত, এই ৩১ নম্বর ওয়ার্ডে এসেই এদিন তৃণমূল সমর্থকদের সঙ্গে বচসায় জড়িয়েছিলেন বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে। ‘চোর চোর’ স্লোগান শুনতে হয় তাঁকে, দেওয়া হয় 'গো ব্যাক' স্লোগানও। 

গেরুয়া শিবিরের দাবি, মানিকতলায় ভোট লুটে পুলিশ তৃণমূলকে সাহায্য করছে। শাসক দলের গুন্ডারা গলিতে গলিতে ঘুরে বেড়াচ্ছে, ভোটারদের ভয় দেখাচ্ছে অথচ সবটা জেনেও পুলিশ নিষ্ক্রিয়। এমনকী থানায় গিয়ে অভিযোগ জানানো হলেও কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না। সেই কারণেই ফুলবাগান থানার সামনে বিক্ষোভ দেখান বিজেপির নেতা, কর্মীরা। যদিও অল্প সময় পরই সেই অবস্থান বিক্ষোভ উঠে যায়। 

মানিকতলা ছাড়া এদিন রাজ্যে ভোট হচ্ছে নদিয়ার রানাঘাট দক্ষিণ, উত্তর ২৪ পরগনার বাগদা এবং উত্তর দিনাজপুরের রায়গঞ্জে। বাগদা কেন্দ্রের বিজেপি প্রার্থী তৃণমূলের বিরুদ্ধে বুথ জ্যামের অভিযোগ তুলেছেন। অন্যদিকে রানাঘাট থেকেও তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ এসেছে। ভোটের আগের দিন রাতে পায়রাডাঙায় বিজেপি কর্মীদের ওপর ৩০ থেকে ৪০ জনের দুষ্কৃতী দল হামলা চালিয়েছে বলে দাবি। রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের পায়রাডাঙার গ্রাম পঞ্চায়েতের বিজেপি সদস্য গৌতম বিশ্বাসকে বেধড়ক মারধর করে তাঁর বাড়ি ভাঙচুর করা হয় বলেও অভিযোগ।


```