Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

মমতার দুয়ারে লাশ নিয়ে বিজেপি, ধুন্ধুমার কালীঘাটে

দ্য ওয়াল ব্যুরো: দক্ষিণ ২৪ পরগনার মগরাহাটের বিজেপি নেতা মানস  সাহার মৃত্যু হয়েছিল বুধবার। ঠাকুরপুকুরের একটি নার্সিংহোমে তাঁর মৃত্যু হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় সেই নেতার দেহ নিয়েই একেবারে কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata ban

মমতার দুয়ারে লাশ নিয়ে বিজেপি, ধুন্ধুমার কালীঘাটে

শেষ আপডেট: 23 September 2021 13:34

দ্য ওয়াল ব্যুরো: দক্ষিণ ২৪ পরগনার মগরাহাটের বিজেপি নেতা মানস  সাহার মৃত্যু হয়েছিল বুধবার। ঠাকুরপুকুরের একটি নার্সিংহোমে তাঁর মৃত্যু হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় সেই নেতার দেহ নিয়েই একেবারে কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata bannerjee) বাড়ির কাছাকাছি পৌঁছে গেল বিজেপি। নতুন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, সাংসদ অর্জুন সিং, প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল-সহ একাধিক নেতারা ছিলেন দেহ নিয়ে মিছিলে। তা নিয়েই ভর সন্ধে বেলা ধুন্ধুমার কাণ্ড বেঁধে গেল দিদির বাড়ির দুয়ারের কাছে।

থানার মধ্যেই গলায় দড়ি, বিধাননগরের তরুণ পুলিশকর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার

বিজেপির বক্তব্য, নির্বাচনের ফল ঘোষণার দিন সন্ধেবেলাই মগরাহাট পশ্চিমের বিজেপি প্রার্থী মানসকে বেধড়ক পেটায় তৃণমূল। তারপর বেশ কিছুদিন তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। মাঝে বাড়ি ফিরলেও ফের অসুস্থ হওয়ায় তাঁকে বিজেপি নেতৃত্ব ভর্তি করে ঠাকুরপুকুরের নার্সিংহোমে। গতকাল সেখানেই তাঁর মৃত্যু হয়। গেরুয়া শিবিরের অভিযোগ, তৃণমূলের দুষ্কৃতীদের মারেই মৃত্যু হয়েছে মানসের। এদিন কালীঘাটের কাছাকাছি পৌঁছে যায় শবদেহ গাড়ি। সেই গাড়ির সামনে দাঁড়িয়েই রাস্তা আটকে স্লোগান দেওয়া শুরু করেন সুকান্ত, অর্জুন, প্রিয়াঙ্কা, জ্যোতির্ময় মাহাতোরা। কিছুক্ষণ স্লোগান দেওয়ার পরেই পুলিশ গিয়ে হস্তক্ষেপ করে। জমায়েত হঠানোর চেষ্টা করে কলকাতা পুলিশের বাহিনী। তখনই ধুন্ধুমার কাণ্ড বেঁধে যায়। দেখা যায় পুলিশের সঙ্গে সুকান্ত মজুমদারের বচসা হতে হতে তিনি রাস্তায় বসে পড়েন। এরপরই বিজেপির নতুন রাজ্য সভাপতিকে টেনে হিঁচড়ে তোলে পুলিশ। বিজেপি এরপর অভিযোগ করে, মানস সাহার লাশ হাইজ্যাক করেছে পুলিশ। এদিন অর্জুন সিং বলেন, পশ্চিমবাংলায় সিনের শাসন নেই। এখানে শাসকের আইন চলছে। বিজেপি কর্মীর লাশ নিয়ে মুখ্যমন্ত্রীর বাড়ির দিকে যাওয়াকে নিন্দা করে তৃণমূল বলেছে, এই সংস্কৃতি যদি বিজেপি চালু করতে চায় তাহলে লক্ষ লক্ষ মানুষের লাশ জমা হবে দিল্লিতে বিজেপি পার্টি অফিসে। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```