Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

বিজেপি সাংসদের পরিবারও স্বাস্থ্যসাথীর সুফল নিচ্ছেন, আর রাজ্যের কুৎসা করছেন: অভিষেক

এবার বিজেপির আরও এক সাংসদের নাম উঠে এল স্বাস্থ্যসাথীর তালিকায়! এমনটাই দাবি তৃণমূলের।

 বিজেপি সাংসদের পরিবারও স্বাস্থ্যসাথীর সুফল নিচ্ছেন, আর রাজ্যের কুৎসা করছেন: অভিষেক

অভিষেক বন্দ্যোপাধ্যায়।

শেষ আপডেট: 25 April 2024 20:40

দ্য ওয়াল ব্যুরো: বসিরহাট লোকসভা কেন্দ্রে সন্দেশখালির যে গৃহবধূকে বিজেপি প্রার্থী করেছে, সেই রেখা পাত্র রাজ্যের সরকারি প্রকল্প স্বাস্থ্যসাথীর সুবিধা নেন। আগেই এই নিয়ে বিজেপিকে আক্রমণ করেছিল শাসক শিবির। এবার বিজেপির আরও এক সাংসদের নাম উঠে এল স্বাস্থ্যসাথীর তালিকায়! এমনটাই দাবি তৃণমূলের।

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, "পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোর্তিময় সিং মাহাতোর পরিবারও স্বাস্থ্যসাথী কার্ডের সুফল নিচ্ছেন। আর দিল্লিতে গিয়ে কুৎসা করে বলছেন, বাংলার টাকা আটকে রাখুন।"

অভিষেক আরও বলেন, এর থেকেই স্পষ্ট উন্নয়নের প্রশ্নে তৃণমূল কোনও রাজনীতি করে না। করলে বিজেপি সাংসদের পরিবার সরকারি প্রকল্পের সুফল পেতেন না।

 এ ব্যাপারে বিজেপি সাংসদের কোনও প্রতিক্রিয়া জানা  যায়নি। তবে অভিষেকের দাবি ঘিরে শোরগোল তৈরি হয়েছে রাজনৈতিক মহলে।

গত বিধানসভা এবং লোকসভা ভোটে পুরুলিয়া জেলায় আশানুরূপ ফল হয়নি তৃণমূলের। সেই প্রসঙ্গ উল্লেখ করে এদিন অভিষেক বলেন, "আমরা বিজেপির মতো নই। একুশে বাংলা দখলের স্বপ্ন পূরণ না হওয়ায় তারপর থেকে ১০০ দিনের কাজ এবং আবাসের গরিব মানুষের টাকা আটকে রেখেছে বিজেপি। আমরা কিন্তু পুরুলিয়াতেও সরকারি প্রকল্পের সুফল সকল মানুষের কাছে পৌঁছে দিয়েছি।"

সম্প্রতি রাজ্যে নির্বাচনী প্রচারসভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অভিযোগ করেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় আয়ুষ্মান ভারত প্রকল্প চালু করতে দেননি।

এদিন অভিষেক বলেন, "আয়ুষ্মান ভারত প্রকল্প চালু করলে রাজ্যের ৫ হাজার কোটি টাকা বেঁচে যেত, কিন্তু স্বাস্থ্যসাথী প্রকল্পে যেখানে ১০ কোটি মানুষ উপকৃত হচ্ছেন সেখানে মাত্র ৯০ লাখ মানুষ উপকৃত হতেন। মোবাইল, টিভি, বাইক-এসব থাকলে আয়ুষ্মান ভারত পাবেন না কেউ। তাই গরিব মানুষের কথা চিন্তা করেই আমরা ওই প্রকল্প বাংলায় চালু করিনি।"


```