
শেষ আপডেট: 27 September 2022 18:57
দ্য ওয়াল ব্যুরো: এবার প্রতারণার (cheated) ফাঁদে পা দিলেন অভিনেতা তথা বিজেপি (BJP) নেতা রবি কিষাণ (Ravi Kishan)। মুম্বইয়ের এক ব্যবসায়ী কাছে প্রায় সাড়ে তিন কোটি টাকা খুইয়েছেন তিনি। মঙ্গলবার রবি কিষাণের ঘনিষ্ঠ মহলের তরফে এমনটাই জানা গেছে।
সূত্রের খবর, ২০১২ সালে অভিযুক্ত ব্যবসায়ী জৈন জিতেন্দ্র রমেশকে ৩.২৫ কোটি টাকা দিয়েছিলেন। কিন্তু পরে ফেরত চাওয়া হলে রমেশ তাকে ৩৪ লক্ষ টাকার ১২টি চেক ধরিয়ে দেয় বলে অভিযোগ।
অভিনেতা ছাড়াও রবি কিষাণ গোরক্ষপুর লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদও। গত বছর ৭ ডিসেম্বর সেখানেই এসবিআই ব্যাঙ্কের একটি শাখায় চেক জমা করেন। কিন্তু তা বাউন্স হয়ে যায়। এরপর টাকার ফেরত দেওয়ার জন্য তিনি আবার রমেশের সঙ্গে কথা বলেন, কিন্তু উল্টোদিক থেকে কোনও সন্তোষজনক উত্তর মেলেনি।
এরপর মঙ্গলবার সেই ব্যবসায়ীর বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করা হয়। এদিন সংবাদমাধ্যমের কাছে সেই কথা স্বীকার করে নিয়েছেন রবির পিআরও পবন দুবে।
বিজেপি নেতারা ভণ্ড সাধু, ডব্লিউ পাচার করে! জলপাইগুড়িতে গিয়ে বিতর্ক উস্কে দিলেন উদয়ন