Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের

রামনবমীতে জঙ্গি হামলা হতে পারে! আশঙ্কা বিজেপি বিধায়কের, চিঠি প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীকে

বিজেপি বিধায়ক বলছেন, এর আগে রাজ্যে রামনবমীর শোভাযাত্রায় হামলার ঘটনা ঘটেছে। এবার জঙ্গি হামলা হতে পারে!

রামনবমীতে জঙ্গি হামলা হতে পারে! আশঙ্কা বিজেপি বিধায়কের, চিঠি প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীকে

ফাইল ছবি

শেষ আপডেট: 5 April 2025 17:29

দ্য ওয়াল ব্যুরো: রামনবমী ঘিরে (Ramnavami 2025) রাজ্যে অশান্তির ঘটনা নতুন নয়। বিগত কয়েক বছরে একাধিক অপ্রীতিকর ঘটনা ঘটেছে। এবারও তা ঘটতে পারে মনে করে আগে থেকে প্রস্তুতি নিয়েছে পুলিশ। রাজ্যের স্পর্শকাতর এলাকাগুলির ক্ষেত্রে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। তবে এবারও রাজ্যে রামনবমীকে কেন্দ্রকে অশান্তি হতে পারে এমনকী জঙ্গি হামলা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করলেন ইংরেজবাজারের বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী (Sreerupa Mitra Chowdhury)। এই ইস্যুতে তিনি চিঠিও লিখেছেন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রীকে। 

বিজেপি বিধায়ক বলছেন, এর আগে রাজ্যে রামনবমীর শোভাযাত্রায় হামলার ঘটনা ঘটেছে। এবার জঙ্গি হামলা হতে পারে! সাম্প্রতিক অতীতে মালদহ, মুর্শিদাবাদের ঘটনা হোক কিংবা সম্প্রতি মোথাবাড়ির ইস্যু, বোঝা যায় নির্দিষ্ট পরিকল্পনা করে হামলা চালানো হয়েছে। তাই রবিবারের রামনবমীর আগে যে বাড়তি সতর্কতা অবলম্বন করা উচিত, তাই মনে করেন শ্রীরূপা। সেই প্রেক্ষিতেই তিনি প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীকে চিঠি দেওয়ার কথা জানিয়েছেন। এছাড়াও তিনি বিষয়টি নিয়ে অবগত করেছেন জেলাশাসক এবং এসপিকেও। 

ইতিমধ্যে রাম নবমীকে কেন্দ্র করে গত ২ এপ্রিল থেকে আগামী ৯ এপ্রিল পর্যন্ত পুলিশের সব কর্মীর ছুটি বাতিল করেছে রাজ্য। স্পর্শকাতর এলাকাগুলির কোথায় কোন পুলিশ অফিসার দায়িত্বে থাকবে, তার তালিকাও প্রকাশ করা হয়েছে। হাওড়া শহর ও গ্রামীণ, ব্যারাকপুর, চন্দননগর, শিলিগুড়ি, মালদহ, ইসলামপুর ও কোচবিহারের জন্য বাড়তি নজরদারির ব্যবস্থা করা হয়েছে। 

৫ থেকে ৭ এপ্রিল, টানা তিনদিন হাওড়া সদরের দায়িত্বে থাকবেন মোট ৬ জন অফিসার। এদের মধ্যে থাকবে আইজি পদ মর্যাদার একজন অফিসার, তিনজন ডিআইজি এবং একজন অতিরিক্ত পুলিশ সুপার। একইভাবে ব্যারাকপুর, চন্দননগর, শিলিগুড়ি, মালদহ, ইসলামপুর ও কোচবিহারের নজরদারিতে থাকবেন বিশেষ পদ মর্যাদার অফিসাররা। 


```