Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

দূষণ ঠেকাতে ভারত-ভুটান নদী কমিশন নিয়ে উদ্যোগী নয় বিজেপি! বিধানসভায় অভিযোগ তৃণমূল বিধায়কের

দূষণের ইস্যুতে ভারত-ভুটান যৌথ নদী কমিশন গঠন করার বিষয়ে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

দূষণ ঠেকাতে ভারত-ভুটান নদী কমিশন নিয়ে উদ্যোগী নয় বিজেপি! বিধানসভায় অভিযোগ তৃণমূল বিধায়কের

সুমন কাঞ্জিলাল

শেষ আপডেট: 27 November 2024 13:19

দ্য ওয়াল ব্যুরো: ভুটানের নদীর জলে ডলোমাইটের পরিমাণ অত্যাধিক বেশি। সেই নদীর জল বাংলায় ঢুকছে এবং দূষিত জলের কারণে উত্তরবঙ্গের বিস্তৃর্ণ এলাকা বিপদের মুখে পড়ছে। বিষয়টি নিয়ে বিজেপি শিবিরের কোনও উদ্যোগ নেই বলেই অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস। 

দূষণের ইস্যুতে ভারত-ভুটান যৌথ নদী কমিশন গঠন করার বিষয়ে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার জন্য কেন্দ্রের কাছে আবেদন করার জন্য একটি সর্বদলীয় প্রতিনিধিদল পাঠানোর কথাও বলেছিলেন। কিন্তু এই বিষয়ে বিজেপি পরিষদীয় দল তেমন কোনও উৎসাহ এখনও পর্যন্ত দেখাচ্ছে না বলে অভিযোগ উঠেছে। বুধবার বিধানসভায় এই বিষয়টি উত্থাপন করেন আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল।

তৃণমূল বিধায়কে বক্তব্য শুনে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় পরিষদীয় মন্ত্রীকে আবারও একই নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে এও জানিয়েছেন, যদি এরপরও বিজেপির কেউ কেন্দ্রের কাছে যেতে রাজি না হয় তাহলে শাসক দলের বিধায়কদের একটি প্রতিনিধিদল বিষয়টি নিয়ে যেন মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করে। তারপর তাঁরাই যেন কেন্দ্রের দ্বারস্থ হয়।

এর আগে বন্যায় উত্তরবঙ্গে ভেসে যাওয়ার ইস্যুতে কেন্দ্রকে কাঠগড়ায় দাঁড় করিয়েছিল তৃণমূল। বলা হয়েছিল, ডিভিসির বেশি পরিমাণ দল ছাড়ার কারণে বন্যা হয় উত্তরবঙ্গে। খোদ মুখ্যমন্ত্রী সংবাদমাধ্যমে দাবি করেছিলেন, ভুটান থেকে জল ছাড়ার ফলে উত্তরবঙ্গ ভেসে যায়। এখন সেই ভুটান থেকে আসা নদীর দূষিত জল নিয়ে কেন্দ্রের দ্বারস্থ হতে চায় তৃণমূল।


```