Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা

পতাকা নিয়ে টানাটানি! বাগদায় নির্দল প্রার্থীকে নিয়ে অস্বস্তিতে গেরুয়া শিবির

বাগদা নিয়ে অস্বস্তি যেন কিছুতেই কাটছে না পদ্মশিবিরের! 

পতাকা নিয়ে টানাটানি! বাগদায় নির্দল প্রার্থীকে নিয়ে অস্বস্তিতে গেরুয়া শিবির

বিজেপির পতাকা নিয়ে ভোট প্রচারে নির্দল প্রার্থী! নিজস্ব চিত্র।

শেষ আপডেট: 2 July 2024 19:11

দ্য ওয়াল ব্যুরো: বাগদা নিয়ে অস্বস্তি যেন কিছুতেই কাটছে না পদ্মশিবিরের! নির্দল প্রার্থীর বিরুদ্ধে ভোটপ্রচারে বিজেপির পতাকা ব্যবহারের অভিযোগে কমিশনের দ্বারস্থ হলেন বিজেপির স্থানীয় নেতারা। 

দলবিরোধী কার্যকলাপের অভিযোগে দুই নেতাকে দল থেকে বহিষ্কারও করা হল। মঙ্গলবার এব্যাপারে সাংবাদিক বৈঠক থেকে বনগাঁ সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি দেবদাস মণ্ডল বলেন, "নির্দল প্রার্থী বিজেপির পতাকা ব্যবহার করে ভোটের প্রচার করছেন। এটা তৃণমূলের চক্রান্ত। মানুষকে বিভ্রান্ত করে ভোট কাটাকাটির সুযোগ নিতে চাইছে ওরা। আমরা নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছি।"

এবিষয়ে কড়া প্রতিক্রিয়া এসেছে শাসক শিবির থেকে। বনগাঁ সাংগঠনিক জেলার তৃণমূল সভাপতি বিশ্বজিৎ দাস বলেন, "বিজেপি গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত। টাকার বিনিময় প্রার্থী করেছে। তাতে ক্ষুব্ধ ওদের দলের একাংশ নির্দল প্রার্থী দাঁড় করিয়েছে। বুঝতে পারছে, গো হারান হারবে। তাই আগে থেকেই মিথ্য়ে অভিযোগ করে গা বাঁচানোর চেষ্টা করছে।"

আগামী ১০ জুলাই রাজ্যের চার কেন্দ্রে বিধানসভা উপ নির্বাচন। ভোট হবে রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ, বাগদা ও মানিকতলা বিধানসভায়। মানিকতলা বাদে বাকি তিনটি বিধানসভাতেই গতবারে জয়ী হয়েছিল বিজেপি। তবে ভোটে জিতে বিজেপির তিন বিধায়কই দলবদলে তৃণমূলে নাম লিখিয়েছিলেন। 

শিশির হাওলাদার এবং মৃত্যুঞ্জয় চক্রবর্তীকে এদিন দল থেকে বহিষ্কারের কথা জানিয়েছে বিজেপি।

এর মধ্যে বাগদা নিয়ে সবচেয়ে অস্বস্তিতে পদ্মশিবির। কারণ, স্থানীয় প্রার্থীর দাবিতে আগে থেকেই সরব ছিলেন বিজেপির স্থানীয় নেতৃত্ব। তবে স্থানীয়দের দাবি না মেনে পদ্মশিবির প্রার্থী করে বিনয় বিশ্বাসকে। এর প্রতিবাদে দলের একাংশের সাহায্যে গত ২১ জুন নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন বাগদার স্থানীয় বাসিন্দা, মাস্টারমশাই সত্যজিৎ মজুমদার। এবারে তাঁর হয়ে নির্বাচনী এজেন্ট হয়েছেন এলাকার বিজেপি নেতা হিসেবে পরিচিত শিশির হাওলাদার এবং মৃত্যুঞ্জয় চক্রবর্তী। এই দু'জনকে এদিন দল থেকে বহিষ্কারের কথা জানিয়েছে বিজেপি।

প্রসঙ্গত, জয় শ্রীরাম স্লোগান দিয়ে বিজেপির পতাকা নিয়ে মনোনয়ন জমা দিয়েছিলেন নির্দল প্রার্থী সত্যজিৎ মজুমদার।ভোট প্রচারেও বিজেপির পতাকা ব্যবহার তো করছেনই, এমনকী বলছেনও, "আমি প্রকৃত বিজেপি। ভোটটা আমাকে দিন!" এরই বিরুদ্ধে কমিশনে অভিযোগ জানিয়েছে বিজেপি।


```