Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেই

এনএসজি-র ট্রাকসুট পরে প্রচারের অভিযোগ! উত্তরপাড়ার বিজেপি প্রার্থী বললেন, 'ধোনিও তো পরে'

শাসক শিবিরের অভিযোগ, নিরাপত্তা বাহিনীর সঙ্গে যুক্ত পরিচয়কে সামনে রেখে ভোটের প্রচার চালানো হলে তা ভোটারদের উপর বিশেষ প্রভাব ফেলতে পারে। ফলে এটি নিরপেক্ষ নির্বাচনী পরিবেশের পক্ষে ঠিক নয়। 

এনএসজি-র ট্রাকসুট পরে প্রচারের অভিযোগ! উত্তরপাড়ার বিজেপি প্রার্থী বললেন, 'ধোনিও তো পরে'

দীপাঞ্জন চক্রবর্তী

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 6 April 2026 12:09

দ্য ওয়াল ব্যুরো: ২৬-এর রাজ্য বিধানসভা ভোটের (West Bengal Assembly Election 2026) প্রচারে নজর কাড়তে গিয়ে এবার বিতর্কে জড়ালেন উত্তরপাড়ার বিজেপি প্রার্থী দীপাঞ্জন চক্রবর্তী (Uttarpara BJP Candidate Dipanjan Chakraborty)। তাঁর প্রচারের পোশাক ঘিরেই তৈরি হয়েছে রাজনৈতিক তরজা। শাসক দল তৃণমূল অভিযোগ তুলেছে, তিনি যে ধরনের পোশাক পরে প্রচার করছেন, তা নির্বাচনী বিধিভঙ্গের আওতায় পড়তে পারে। তবে সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়ে নিজের অবস্থানে অনড় রয়েছেন বিজেপি প্রার্থী।

দীপাঞ্জন চক্রবর্তী পেশাগত জীবনে প্রাক্তন এনএসজি কমান্ডো (Ex NSG Commando)। এবারের নির্বাচনী প্রচারে তাঁকে দেখা যাচ্ছে এনএসজি-র ট্র্যাকসুট (NSG Tracksuit) পরে জনসংযোগ করতে। শুধু পোশাকই নয়, নিজের অতীত কর্মজীবনের প্রসঙ্গ টেনে তিনি একাধিক অভিযানের অভিজ্ঞতার কথাও তুলে ধরছেন প্রচারে। আর এখানেই আপত্তি তুলেছে তৃণমূল। তাদের দাবি, এই ধরনের পোশাক ও পেশাগত পরিচয় ব্যবহার করে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে, যা নির্বাচনী আচরণবিধির পরিপন্থী।

শাসক শিবিরের অভিযোগ, নিরাপত্তা বাহিনীর সঙ্গে যুক্ত পরিচয়কে সামনে রেখে ভোটের প্রচার চালানো হলে তা ভোটারদের উপর বিশেষ প্রভাব ফেলতে পারে। ফলে এটি নিরপেক্ষ নির্বাচনী পরিবেশের পক্ষে ঠিক নয়। এই অভিযোগের ভিত্তিতেই তারা বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানানোর প্রস্তুতি নিচ্ছে বলে জানা গিয়েছে।

অন্যদিকে, এই সমস্ত অভিযোগকে গুরুত্ব দিতে নারাজ দীপাঞ্জন চক্রবর্তী। তাঁর বক্তব্য, তিনি কোনওভাবেই এনএসজি-র সরকারি ইউনিফর্ম ব্যবহার করছেন না। তিনি যে পোশাক পরছেন, তা একটি সাধারণ ট্র্যাকসুট, যা যে কেউ পরতে পারেন। নিজের বক্তব্যকে জোরালো করতে তিনি উদাহরণ হিসেবে তুলে ধরেছেন প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির নাম। তাঁর দাবি, ধোনিও একই ধরনের পোশাক পরেছেন বিভিন্ন সময়ে। ফলে এই পোশাক ব্যবহারে কোনও বিধিভঙ্গের প্রশ্নই ওঠে না।

এখানেই থামেননি তিনি। স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তাঁর বিরুদ্ধে যদি কোনও আইনি পদক্ষেপ নেওয়া হয়, তাহলে তিনিও পাল্টা আইনি পথে হাঁটবেন। অর্থাৎ, বিতর্ক যে এখানেই থামছে না, তা স্পষ্ট।

বিষয়টি নিয়ে উত্তরপাড়ার তৃণমূল প্রার্থী শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায় কড়া ভাষায় আক্রমণ শানিয়েছেন। তাঁর দাবি, বিভিন্ন তদন্তকারী সংস্থা ব্যবহার করে এতদিন রাজনৈতিক প্রভাব খাটানোর অভিযোগ ছিল বিজেপির বিরুদ্ধে, আর এখন নতুনভাবে নিরাপত্তা বাহিনীর ভাবমূর্তি ব্যবহার করে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা হচ্ছে।

সব মিলিয়ে, উত্তরপাড়ায় ভোটের প্রচার ঘিরে এই নতুন বিতর্ক নির্বাচনের আগে রাজনৈতিক উত্তাপ আরও বাড়িয়ে দিল। এখন নজর, নির্বাচন কমিশন এই বিষয়ে কী অবস্থান নেয় এবং আদৌ কোনও পদক্ষেপ করা হয় কি না।


```