Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী পদে কমলনাথের নাম ঘোষণা হতেই আমরণ অনশনে বসার হুমকি বিজেপি নেতার, বিরোধিতায় অকালি দলও

দ্য ওয়াল ব্যুরো: মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী পদের জন্য প্রবীণ কংগ্রেস নেতা কমলনাথের নাম ঘোষণা হতেই বিরোধিতায় নেমে পড়ল কেন্দ্রের শাসক শিবিরের একাংশ এবং বিজেপি সহযোগী অকালি দল। এমনকী কমলনাথ মুখ্যমন্ত্রী পদে শপথ নিলে তিনি আমরণ অনশন শুরু করবেন ব

মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী পদে কমলনাথের নাম ঘোষণা হতেই আমরণ অনশনে বসার হুমকি বিজেপি নেতার, বিরোধিতায় অকালি দলও

শেষ আপডেট: 12 December 2018 18:30

দ্য ওয়াল ব্যুরো: মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী পদের জন্য প্রবীণ কংগ্রেস নেতা কমলনাথের নাম ঘোষণা হতেই বিরোধিতায় নেমে পড়ল কেন্দ্রের শাসক শিবিরের একাংশ এবং বিজেপি সহযোগী অকালি দল। এমনকী কমলনাথ মুখ্যমন্ত্রী পদে শপথ নিলে তিনি আমরণ অনশন শুরু করবেন বলে ঘোষণা করলেন দিল্লি বিজেপি-র মুখপাত্র তাজিন্দর পাল সিংহ বাগ্গা। কিন্তু কেন? তাঁদের অভিযোগ, '৮৪ সালে শিখ দাঙ্গায় প্রত্যক্ষ ভূমিকা ছিল রাজীব গান্ধীর অত্যন্ত আস্থাভাজন এই কংগ্রেস নেতার। তাজিন্দার বলেন, “কমলনাথ শপথ নেওয়ার মুহূর্ত থেকে অনশনে বসব দিল্লির তিলক নগরে। যেখানে দাঙ্গা পীড়িত হাজার হাজার পরিবার বাস করে।” https://twitter.com/TajinderBagga/status/1073275981731778560 এর আগে এ দিন দুপুরে দিল্লিতে সাংবাদিক বৈঠক করেন অকালি দলের নেতারা। অকালি নেতা মহিন্দর সিংহ সিরষা বলেন, গান্ধী পরিবার দাঙ্গাবাজদের আশ্রয় ও পুরস্কার দিচ্ছে। '৮৪ সালে যে দিন দিল্লির রেকাব গঞ্জের গুরুদ্বারায় আগুন লাগানো হয়েছিল, তার পাশেই ঘুর ঘুর করতে দেখা গিয়েছিল কমলনাথকে। ওঁর হাতে রক্ত লেগে রয়েছে। অকালি দল এর বিরোধিতা করবে। কংগ্রেস অবশ্য অকালি ও বিজেপি-র এই প্রচারকে জঘন্য রাজনীতি বলেই মন্তব্য করেছে। দলের মুখপাত্ররা বলেন, শিখ দাঙ্গার ঘটনা পীড়াদায়ক। এ জন্য রাজীব গান্ধী ক্ষমা চেয়েছেন। সনিয়া গান্ধী ক্ষমা চেয়েছেন। এমনকী লোকসভায় দাঁড়িয়ে দুঃখ প্রকাশ করেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহও। শুধু তাই নয়, দাঙ্গার ঘটনায় অভিযুক্ত দুই তাবড় নেতাকে কংগ্রেস পদ থেকে সরিয়ে দিয়েছিল। কার্যত তাঁদের বহিষ্কারই করা হয়। তাঁরা হলেন, জগদীশ টাইটলার ও সজ্জন কুমার। কিন্তু কোনও তদন্তে বা আদালতে কখনওই কমলনাথের বিরুদ্ধে কোনও অভিযোগ প্রমাণিত হয়নি। কংগ্রেসের আরেক নেতার কথায়, বিজেপি-র এ ধরনের রাজনীতি পুরনো। সনিয়া গান্ধীর বিরুদ্ধে বিদেশিনী ইস্যু তুলে এক সময়ে মাথা ন্যাড়া করে ফেলবেন বলেছিলেন সুষমা স্বরাজ। পরে সুষমা নিজেই সনিয়ার কাছে ক্ষমা চেয়ে নেন।

```