Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা

মানিকতলায় তৃণমূলের বিরুদ্ধে ভোট লুটের অভিযোগ বিজেপির, পুলিশের ভূমিকা নিয়েও উঠল প্রশ্ন

মানিকতলা ছাড়া এদিন রাজ্যে ভোট হচ্ছে নদিয়ার রানাঘাট দক্ষিণ, উত্তর ২৪ পরগনার বাগদা এবং উত্তর দিনাজপুরের রায়গঞ্জে।

মানিকতলায় তৃণমূলের বিরুদ্ধে ভোট লুটের অভিযোগ বিজেপির, পুলিশের ভূমিকা নিয়েও উঠল প্রশ্ন

তৃণমূলের বিরুদ্ধে ভোট লুটের অভিযোগ বিজেপির

শেষ আপডেট: 10 July 2024 17:39

দ্য ওয়াল ব্যুরো: রাজ্যের চার কেন্দ্রের উপনির্বাচনে সকাল থেকেই দফায় দফায় বিক্ষিপ্ত অশান্তির ঘটনা ঘটেছে। বেশিরভাগ ক্ষেত্রেই অভিযোগ শাসক দল তৃণমূলের বিরুদ্ধে। এবার মানিকতলায় তাদের বিরুদ্ধে ভোট লুটের অভিযোগ তুলল বিজেপি। এই ইস্যুতে ফুলবাগান থানার সামনে অবস্থান বিক্ষোভও করেন গেরুয়া শিবিরের কর্মীরা। 

মানিকতলা ছাড়া এদিন রাজ্যে ভোট হচ্ছে নদিয়ার রানাঘাট দক্ষিণ, উত্তর ২৪ পরগনার বাগদা এবং উত্তর দিনাজপুরের রায়গঞ্জে। ইতিমধ্যে বাগদা কেন্দ্রের বিজেপি প্রার্থী তৃণমূলের বিরুদ্ধে বুথ জ্যামের অভিযোগ তুলেছেন। অন্যদিকে মানিকতলায় তৃণমূলের নেতা-কর্মীরা ভোট লুট করেছে এই অভিযোগ তুলে সরব হয়েছে বিজেপি। পাশাপাশি পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। 

গেরুয়া শিবিরের দাবি, মানিকতলায় ভোট লুটে পুলিশ তৃণমূলকে সাহায্য করছে। শাসক দলের গুন্ডারা গলিতে গলিতে ঘুরে বেড়াচ্ছে, ভোটারদের ভয় দেখাচ্ছে অথচ সবটা জেনেও পুলিশ নিষ্ক্রিয়। এমনকী থানায় গিয়ে অভিযোগ জানানো হলেও কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না। সেই কারণেই ফুলবাগান থানার সামনে বিক্ষোভ দেখান বিজেপির নেতা, কর্মীরা। যদিও অল্প সময় পরই সেই অবস্থান বিক্ষোভ উঠে যায়। 

তৃণমূল অবশ্য এইসব অভিযোগ উড়িয়ে দিয়েছে। বরং শাসক শিবিরের দাবি, ভোটে গো-হারান হারবে এখন থেকেই বুঝে গেছে বিজেপি, তাই এই ধরনের অভিযোগ করে রাজনীতি করতে চাইছে। দলের আরও বক্তব্য, মানিকতলার বিজেপি প্রার্থী নিজে মামলা করে উপনির্বাচনে বাধা দিয়েছেন, তাঁর জন্যই ভোট হয়নি এতদিন। আর এখন ভোটের সময়ে লুটের অভিযোগ তুলে অশান্তির বাতাবরণ তৈরি করতে চাইছেন। সাধারণ মানুষ বিজেপির প্রতি বিরক্ত বলেই দাবি তৃণমূলের। 

বাগদা, মানিকতলা ছাড়া রানাঘাট থেকেও তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ এসেছে। ভোটের আগের দিন রাতে পায়রাডাঙায় বিজেপি কর্মীদের ওপর ৩০ থেকে ৪০ জনের দুষ্কৃতী দল হামলা চালিয়েছে বলে দাবি।  রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের পায়রাডাঙার গ্রাম পঞ্চায়েতের বিজেপি সদস্য গৌতম বিশ্বাসকে বেধড়ক মারধর করে তাঁর বাড়ি ভাঙচুর করা হয় বলেও অভিযোগ। পাশাপাশি বিজেপি কর্মী-এজেন্টকেও মারধরের অভিযোগ উঠেছে। 


```