Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

তৃণমূল কর্মীর স্ত্রীর গোছা গোছা চুল ছিঁড়ে দেওয়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে, বাঁকুড়ার সোনামুখীতে হইচই

ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে স্থানীয় এক বিজেপি (BJP) কর্মীর বিরুদ্ধে। ঘটনার পর থেকেই ঘরছাড়া ওই বিজেপি কর্মী। অভিযোগ উড়িয়ে বিজেপি নেতৃত্বের দাবি, এই ঘটনা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফল। মিথ্যা মামলায় বিজেপি কর্মীকে ফাঁসানো হচ্ছে।

তৃণমূল কর্মীর স্ত্রীর গোছা গোছা চুল ছিঁড়ে দেওয়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে, বাঁকুড়ার সোনামুখীতে হইচই

নিশান্ত চৌধুরী

শেষ আপডেট: 25 November 2025 20:19

দ্য় ওয়াল ব্যুরো, বাঁকুড়া: পুরনো গন্ডগোলের জেরে এক তৃণমূল কর্মীর (TMC) উপর হামলা হল সোনামুখী শহরে। বাধা দিতে গেলে ওই তৃণমূল কর্মীর স্ত্রীকেও মারধর করে মাথার গোছা গোছা চুল ছিঁড়ে নেওয়া হয় বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে সোনামুখী শহরের ১৫ নম্বর ওয়ার্ডের চামুণ্ডা কালীতলা এলাকায়।

ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে স্থানীয় এক বিজেপি (BJP) কর্মীর বিরুদ্ধে। ঘটনার পর থেকেই ঘরছাড়া ওই বিজেপি কর্মী। অভিযোগ উড়িয়ে বিজেপি নেতৃত্বের দাবি, এই ঘটনা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফল। মিথ্যা মামলায় বিজেপি কর্মীকে ফাঁসানো হচ্ছে।

জানা গেছে, গত পুরসভা নির্বাচনের সময় থেকেই সোনামুখী পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের চামুন্ডা কালীতলা এলাকায় তৃণমূলের সক্রিয় কর্মী স্বাধীন বিশ্বাসের সঙ্গে বিবাদ বাধে প্রতিবেশী বিজেপি কর্মী বিজয় প্রামাণিক ওরফে বান্টির। সোমবার রাতে শহরের অন্যপ্রান্তে নিমন্ত্রণ রক্ষা করে বাড়ি ফিরছিলেন  স্বাধীন। অভিযোগ, বাড়ির কাছাকাছি আসতেই আচমকা বিজেপি কর্মী বিজয় তাঁকে গালিগালাজ করতে শুরু করে। প্রতিবাদ করতে গেলে বিজয় প্রামাণিক ও তাঁর পরিবারের সদস্যরা স্বাধীনের উপর চড়াও হয়ে বেধড়ক মারধর করে। ঘটনায় গুরুতর জখম হন স্বাধীন বিশ্বাস। এই সময় স্বাধীনের স্ত্রী ও মা বাধা দিতে গেলে তাঁদেরও মারধর করা হয়। গোছা গোছা চুল ছিঁড়ে দেওয়া হয় স্ত্রীর।

পরে আহত স্বাধীনকে উদ্ধার করে প্রথমে সোনামুখী ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ও পরে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে নিয়ে যান স্থানীয় তৃণমূল নেতৃত্ব। ঘটনার পরই এলাকা ছেড়ে পালিয়ে যান অভিযুক্ত বিজেপি কর্মী বিজয় প্রামাণিক ও তাঁর পরিবারের লোকজন। ওই বিজেপি কর্মী ও অন্যান্য হামলাকারীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন আহত তৃণমূল কর্মী ও তাঁর পরিবারের লোকজন।

বিজেপি নেতৃত্ব অবশ্য বিষয়টিকে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফল বলে দাবি করেছে। বিজেপি নেতৃত্বের দাবি, এই ঘটনা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জের। ভাগ বাঁটোয়ারা নিয়ে গন্ডগোলের জেরে নিজেদের মধ্য়ে মারামারি করেছে। এরপর বিজেপি কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা হচ্ছে।


```