Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আগেও গ্রেফতার হয়েছিল বিরিয়ানির দোকানের মালিক অনির্বাণ, প্রাণনাশের হুমকি দিয়ে

গত বছরের গোড়াতেও এই তৃণমূল পঞ্চায়েত সদস্যকে গ্রেফতার করেছিল পুলিশ। সেবার মধ্যমগ্রামের বাদামতলার বাসিন্দা এক পুরসভার কর্মীকে আগ্নেয়াস্ত্র নিয়ে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে।

আগেও গ্রেফতার হয়েছিল বিরিয়ানির দোকানের মালিক অনির্বাণ, প্রাণনাশের হুমকি দিয়ে

শ্যামশ্রী দাশগুপ্ত

শেষ আপডেট: 30 January 2026 19:15

প্রতীতি ঘোষ, ব্যারাকপুর: পুলিশের সামনেই স্ত্রীকে মারধর করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে ব্যারাকপুরের বিখ্যাত বিরিয়ানি দোকানের মালিক অনির্বাণ দাসকে( D Bapi Biriyani)। আজ বৃহস্পতিবার তাঁকে আদালতে পেশ করা হয়। এই ঘটনা শুধু যে ব্যারাকপুরে সাড়া ফেলেছে তাই নয়, আলোড়ন সৃষ্টি হয়েছে শহর সংলগ্ন এলাকার সমস্ত বিরিয়ানি প্রেমিকদের মধ্যেও।

তবে যাঁরা তাঁকে চেনেন তাঁদের কাছে এই ঘটনা একেবারে আশ্চর্যের নয়। কারণ গত বছরের গোড়াতেও এই তৃণমূল পঞ্চায়েত সদস্যকে গ্রেফতার করেছিল পুলিশ। সেবার মধ্যমগ্রামের বাদামতলার বাসিন্দা এক পুরসভার কর্মীকে আগ্নেয়াস্ত্র নিয়ে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছিল অনির্বাণ দাসের বিরুদ্ধে। অভিযোগ পেয়ে তাঁকে গ্রেফতার করেছিল পুলিশ।

পুরকর্মী বিশ্বজিৎ দত্তর কাছ থেকে ১১ মাসের চুক্তিতে একটি গুদাম ভাড়া নিয়েছিলেন অনির্বাণ। তবে সেই চুক্তি শেষ হয়ে যাওয়ার পরেও তিনি ঘর ছাড়ছিলেন না বলে অভিযোগ। এই নিয়ে দুজনের বচসা থেকেই হাতাহাতি বাঁধে। বিশ্বজিৎকে মারধরের অভিযোগ উঠেছিল অনির্বাণের বিরুদ্ধে। তখন নিরাপত্তারক্ষীর কাছে থাকা আগ্নেয়াস্ত্র নিয়ে সে বিশ্বজিৎকে খুনের হুমকি দেয় বলেও অভিযোগ ওঠে। তারপরেই অস্ত্র আইনে গ্রেফতার করা হয় তাঁকে। এবার সেই অনির্বাণই গ্রেফতার হলেন থানার সামনে বউকে পিটিয়ে।

তাঁর স্ত্রী শ্রমণা দাসের অভিযোগ,দীর্ঘ ১৭ বছর ধরে শারীরিক ও মানসিক অত্যাচার চালিয়েছেন তাঁর স্বামী। তাঁর দাবি, “অনেক মারধর সহ্য করেছি। সব সহ্যের সীমা ছাড়িয়ে গিয়েছে। সম্প্রতি মারধর করে আমার হাত ভেঙে দিয়েছে। তাই সিদ্ধান্ত নিই, আর ওর সঙ্গে থাকব না। এখন ড্রাইভারের নামে মিথ্যে মামলা করে আমাকেও কালিমালিপ্ত করার চেষ্টা চলছে।”  সম্প্রতি অনির্বাণ অভিযোগ করেন, পরিবারের সোনা নিয়ে তাঁর স্ত্রী ড্রাইভারের সঙ্গে মুম্বই পালানোর পরিকল্পনা করেছিল। গোপন সূত্রে খবর পেয়ে তিনি এয়ারপোর্টের আগেই তাঁদের আটকান। তাঁর অভিযোগ পেয়ে পুলিশ গ্রেফতার করে তাদের গাড়ির চালককে। তাঁর স্ত্রীকে যখন থানায় ডেকে পাঠানো হয়, তখন থানার বাইরেই স্ত্রীর উপর চড়াও হয় এই তৃণমূল নেতা।

অনির্বাণের বাবা-মা বাপি দাস ও ডলি দাস ফুটপাথের ধারে দোকান বানিয়ে শুরু করেছিলেন বিরিয়ানির ব্যবসা। এরপর রেস্তোরাঁ খোলেন। ডি-বাপির বিরিয়ানির জনপ্রিয়তা ব্যারাকপুরের গণ্ডি ছাড়িয়ে ছড়িয়ে পড়ে আশেপাশের এলাকাতেও। এরপরেই বাপি ও ডলির বড় ছেলে অনির্বাণ সোদপুর ও মধ্যমগ্রামে শাখা খোলেন, তখনই বিপত্তি। নাম ব্যবহার নিয়ে লড়াই পৌঁছয় আদালত পর্যন্ত। আদালত মধ্যমগ্রামে অনির্বাণের খোলা দোকানটির ক্ষেত্রে ডি বাপি বিরিয়ানি ব্র্যান্ড ব্যবহারের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করে। তারপরেই অনির্বাণ নিজের নামেই দোকান খোলেন। নাম রাখেন ‘অনির্বাণ বিরিয়ানি অ্যান্ড ক্যাটারার’। তবে পারিবারিক অশান্তির ছায়া থেকে বের হতে পারেননি এই তৃণমূল নেতা।


```