Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

বাংলায় ৫ হাজার কোটির বিনিয়োগ করবে বিড়লা গ্রুপ, মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করলেন চেয়ারম্যান

বাংলায় ৫ হাজার কোটি টাকার বিনিয়োগ করতে চলেছে মুম্বইয়ের বহুজাতিক সংস্থা আদিত্য বিড়লা গ্রুপ।

বাংলায় ৫ হাজার কোটির বিনিয়োগ করবে বিড়লা গ্রুপ, মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করলেন চেয়ারম্যান

মমতা বন্দ্যোপাধ্যায়।

শেষ আপডেট: 30 July 2024 18:19

দ্য ওয়াল ব্যুরো: বাংলায় ৫ হাজার কোটি টাকার বিনিয়োগ করতে চলেছে মুম্বইয়ের বহুজাতিক সংস্থা আদিত্য বিড়লা গ্রুপ। মঙ্গলবার সংস্থার চেয়ারম্যান কুমার মঙ্গলম নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে বাংলায় বিনিয়োগের ইচ্ছা প্রকাশ করেছেন।

সূত্রের খবর, বাংলায় সিমেন্ট এবং রঙ কারখানা তৈরির পাশাপাশি একটি বিশ্বমানের শিক্ষা প্রতিষ্ঠানও তৈরি করতে চায় সংশ্লিষ্ট সংস্থা। টুইটে এখবর জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই।

টুইটে মুখ্যমন্ত্রী লিখেছেন, মঙ্গলবার বিড়লা গ্রুপের চেয়ারম্যানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ হল। তিনি বাংলায় শিল্পের অনুকুল পরিবেশের প্রশংসা করেছেন এবং বাংলায় ৫ হাজার কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব দিয়েছেন।

মুখ্যমন্ত্রী জানান, বিড়লা গ্রুপ আগামীদিনে বাংলায় আরও বিনিয়োগের আশ্বাস দিয়েছে, সরকারের তরফেও তাদের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, পালা বদলের বাংলায় হরতাল শব্দটি লুপ্ত হয়েছে। একইভাবে শিল্প স্থাপনের জন্য সরকার নিজস্ব উদ্যোগে ল্যান্ড ব্যাঙ্কও তৈরি করেছে। রাজ্যের হাতে জমিও রয়েছে। সূত্রের খবর, এদিনের নবান্নের বৈঠকে মুখ্যমন্ত্রী বিড়লা গ্রুপকে শিল্পের জন্য প্রস্তাবিত বেশ কিছু জমির কথাও বলেছেন। তাতে আগ্রহ প্রকাশ করেছেন সংস্থার চেয়ারম্যান।

সিমেন্ট , ফাইবার , টেক্সটাইল , রাসায়নিক , রিয়েল এস্টেট , ট্রেডিং , মাইনিং, বিনোদন-সহ দেশজুড়ে একাধিক ব্যবসা রয়েছে বিড়লা গ্রুপের।


```