Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়ের

বালি খাদানের কর্তৃত্ব নিয়ে ফের উত্তপ্ত বীরভূম, সংঘর্ষে মৃত্যু একজনের

বেআইনি বালি খাদানের বখরা নিয়ে ১০ দিনের ব্যবধানে ফের রণক্ষেত্রর চেহারা নিল বীরভূমের কাঁকড়তলা থানা এলাকার জামালপুর।

বালি খাদানের কর্তৃত্ব নিয়ে ফের উত্তপ্ত বীরভূম, সংঘর্ষে মৃত্যু একজনের

প্রতীকী ছবি।

শেষ আপডেট: 22 February 2025 10:46

দ্য ওয়াল ব্যুরো: বেআইনি বালি খাদানের বখরা নিয়ে ১০ দিনের ব্যবধানে ফের রণক্ষেত্রর চেহারা নিল বীরভূমের কাঁকড়তলা থানা এলাকার জামালপুর। ঘটনায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। জখম আরও কয়েকজন। খবর পেয়ে এলাকায় পুলিশি টহল শুরু হয়েছে। 

পুলিশ সূত্রের খবর, মৃত ব্যক্তির নাম শেখ নিয়ামুল। শুক্রবার বিকেলে গ্রামে ফেরার সময় অপর গোষ্ঠীর লোকজন তাঁর ওপর হামলা চালায় বলে অভিযোগ। গুরুতর জখম অবস্থায় নিয়ামুলকে সিউড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে দুর্গাপুরে স্থানান্তর করা হয়। নিয়ে যাওয়ার পথে রাস্তায় মৃত্যু হয় তাঁর।

সূত্রের খবর, গ্রামে এ খবর এসে পৌঁছতেই নিয়ামুলের সঙ্গীরা অপর গোষ্ঠীর ওপর চড়াও হয়। তাতে কয়েকজন জখম হন। ঘটনায় পুলিশ কয়েকজনকে আটক করেছে বলে খবর। 

বিজেপির অভিযোগ, বালির বখরা নিয়ে শাসকদলের দু'পক্ষের দ্বন্দ্বেই এই বোমাবাজির ঘটনা। যদিও হামলার সঙ্গে দলের কেউ জড়িত নয় বলে দাবি শাসকদলের স্থানীয় নেতাদের।

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, কাঁকরাতলা থানা এলাকার জামালপুর গ্রামের পাশ দিয়েই বয়ে গিয়েছে অজয় নদ। অভিযোগ, গ্রামের ভিতর গড়ে ওঠা বেআইনি বালি খাদান থেকে প্রতিদিন শয়ে শয়ে লরিতে করে বালি পাচার করা হয়। এই বালি পাচারের জন্য স্থানীয় নেতাদের টাকা দিতে হয় বলে অভিযোগ।

স্থানীয় সূত্রের দাবি, এই বালির বখরা নিয়েই শাসকদলের দু'পক্ষের মধ্য বেশ কিছুদিন ধরে ঝামেলা চলছিল। তারই জেরে ১০ দিনের ব্য়বধানে ফের সংঘর্ষের ঘটনা।

গোটা ঘটনায় শাসকদলের দিকে অভিযোগের আঙুল তুলেছেন বিজেপির দুবরাজপুরের স্থানীয় বিধায়ক। তাঁর অভিযোগ, টাকার বখরা নিয়ে শাসকদলের দু'পক্ষের গোলমাল থেকেই এই বোমাবাজির ঘটনা। অন্যদিকে অভিযোগ উড়িয়ে শাসকদলের স্থানীয় নেতাদের বক্তব্য, এর সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই। 


```