Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

'এখন দর কষাকষি করা উচিত', সিপিএম কেন যুদ্ধের বিরুদ্ধে, ব্যাখ্যা দিলেন বিমান-সেলিম

কাশ্মীরে জঙ্গি হানার জেরে ভারত-পাকিস্তান সীমান্তে ক্রমেই (India Pakistan Tension) চড়ছে উত্তেজনার পারদ। যুদ্ধ যুদ্ধ পরিস্থিতি। তবে সিপিএম যে যুদ্ধের পক্ষে নয়, তা আবারও স্পষ্ট করলেন দলের বর্ষীয়ান নেতা বিমান বসু ও রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম (Md Salim)।

'এখন দর কষাকষি করা উচিত', সিপিএম কেন যুদ্ধের বিরুদ্ধে, ব্যাখ্যা দিলেন বিমান-সেলিম

মহম্মদ সেলিম ও বিমান বসু।

শেষ আপডেট: 9 May 2025 16:12

দ্য ওয়াল ব্যুরো: কাশ্মীরে জঙ্গি হানার জেরে ভারত-পাকিস্তান সীমান্তে ক্রমেই (India Pakistan Tension) চড়ছে উত্তেজনার পারদ। যুদ্ধ যুদ্ধ পরিস্থিতি। তবে সিপিএম যে যুদ্ধের পক্ষে নয়, তা আবারও স্পষ্ট করলেন দলের বর্ষীয়ান নেতা বিমান বসু ও রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম (Md Salim)।

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্ম দিবস উপলক্ষে শ্রদ্ধার্ঘ জানাতে এদিন জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে গিয়েছিলেন বিমান বসু, মহম্মদ সেলিমরা। সেখানেই সাংবাদিকদের প্রশ্নের জবাবে যুদ্ধের বিরুদ্ধে সওয়াল করেন বর্ষীয়ান দুই সিপিএম নেতা। এ ব্যাপারে কবিগুরুর প্রসঙ্গও টেনে এনেছেন তাঁরা।

বিমান বসু (Biman Basu) বলেন, "কাশ্মীরে জঙ্গিহানার জবাবে ইন্ডিয়ান আর্মি প্রাথমিকভাবে যে কাজটা করেছে, সেটা ভাল। তবে এখন যুদ্ধের পরিবর্তে দর কষাকষি করা উচিত।"

নিজের বক্তব্যের সপক্ষে বিমানবাবু এও বলেন, "রবীন্দ্রনাথও যুদ্ধের বিরুদ্ধে ছিলেন। কারণ, যুদ্ধ ধ্বংসের প্রতীক। তাই উনি বলতেন, যুদ্ধ নয়, শান্তি চাই।" 

একই সুরে সেলিমও বলেন, "যুদ্ধ বলুন বা শান্তি, সব প্রসঙ্গে রবীন্দ্রনাথ এখনও প্রাসঙ্গিক। সেজন্যই তো উনি বিশ্ব কবি। তাই তো মানবতাকে বাঁচাতে আবারও রবীন্দ্রনাথের শরনাপন্ন হতে হচ্ছে।"

সেলিমের কথায়, এরকম যুদ্ধে কেউই জয়ী হয় না। কারণ, সেনায় সেনায় যুদ্ধ হলে সীমান্তের সাধারণ মানুষের জীবনে ত্রাহি ত্রাহি হাল তৈরি হয়। তাদের জীবন দুর্বিষহ হয়ে ওঠে। তাই যুদ্ধের খেলায় না মেনে এটা দেখতে হবে, মানবতার অপমান হচ্ছে না মানবতার জয়গান হচ্ছে!"


```