Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

কলকাতার তরুণ-তরুণী দিঘা যাচ্ছিলেন বাইকে, মর্মান্তিক দুর্ঘটনা প্রাণ কাড়ল দু'জনেরই

দ্য ওয়াল ব্যুরো: কলকাতা থেকে মোটরবাইকে করে দিঘা যাওয়ার পথে মর্মান্তিক পরিণতি হল তরুণ-তরুণীর। পথ দুর্ঘটনায় মারা গেলেন দু'জনই (Bike Accident Death)। আনন্দের সফর শেষ হল মৃত্যুতে। বেলঘড়িয়ার বাসিন্দা দেবজ্যোতি ঘোষ এবং কামারহাটির তরুণী কাজল বিশ

কলকাতার তরুণ-তরুণী দিঘা যাচ্ছিলেন বাইকে, মর্মান্তিক দুর্ঘটনা প্রাণ কাড়ল দু'জনেরই

শেষ আপডেট: 1 January 2023 12:48

দ্য ওয়াল ব্যুরো: কলকাতা থেকে মোটরবাইকে করে দিঘা যাওয়ার পথে মর্মান্তিক পরিণতি হল তরুণ-তরুণীর। পথ দুর্ঘটনায় মারা গেলেন দু'জনই (Bike Accident Death)। আনন্দের সফর শেষ হল মৃত্যুতে। বেলঘড়িয়ার বাসিন্দা দেবজ্যোতি ঘোষ এবং কামারহাটির তরুণী কাজল বিশ্বাসের বাড়িতে খবর আসতেই কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা।

জানা গেছে, হলদিয়া-মেচেদা ন্যাশনাল হাইওয়ে দিয়ে ছুটছিল বাইক। পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার দিয়ে যাওয়ার সময়ে, কামারদা এলাকায় দাঁড়িয়ে থাকা একটি মাটিকাটার জেসিবি-তে ধাক্কা মারে দ্রুতগতিতে থাকা বাইকটি। ছিটকে পড়ে রক্তাক্ত হয়ে অচেতন হয়ে যান দু'জনই।

খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় নন্দকুমার থানার পুলিশ। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের উদ্ধার করে তমলুক হাসপাতাল ভর্তি করা হলে চিকিৎসকরা দু'জনকেই মৃত বলে ঘোষণা করেন।

শিক্ষাক্ষেত্রে অন্যায় হয়েছে, আমরা অত্যন্ত লজ্জিত, যোগ্য প্রার্থীরা চাকরি পাবেন: ফিরহাদ


```