Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

বিকাশ ভট্টাচার্যের বুকে পেসমেকার বসল, আইনজীবীর দ্রুত আরোগ্য কামনা শুভেন্দুর

চিকিৎসকদের অনেকে বলেন, পেসমেকার বসানো এখন বড় ব্যাপার নয়। পেসমেকার বসিয়ে স্বাভাবিক জীবনযাপন করা যায়। 

বিকাশ ভট্টাচার্যের বুকে পেসমেকার বসল, আইনজীবীর দ্রুত আরোগ্য কামনা শুভেন্দুর

বিকাশরঞ্জন ভট্টাচার্য

শেষ আপডেট: 20 October 2023 09:34

দ্য ওয়াল ব্যুরো: সিপিএমের রাজ্যসভা সাংসদ তথা আইনজীবী বিকাশ ভট্টাচার্যের বুকে পেসমেকার বসল। হার্ট-বিট তথা হৃদস্পন্দন যদি স্বাভাবিকের থেকে কম বা বেশি হয় বা অনিয়মিত হয় তাহলে চিকিৎসকরা পেসমেকার বসানোর পরামর্শ দেন। হৃদপিণ্ডের ইলেকট্রিকাল পাথে-এ কোনও বাধা থাকলেও পেসমেকার বসানোর দরকার হয়। 

বিকাশবাবুর বয়স হয়েছে ৭১ বছর। তবে রাজনীতিক ও আইনজীবী হিসাবে তিনি খুবই সক্রিয়। কলকাতা হাইকোর্টে ও সুপ্রিম কোর্টের আইনজীবী হিসাবে তিনি অতি পরিচিত মুখ। চিকিৎসকদের অনেকে বলেন, পেসমেকার বসানো এখন বড় ব্যাপার নয়। পেসমেকার বসিয়ে স্বাভাবিক জীবনযাপন করা যায়। 

নিয়োগ দুর্নীতি থেকে শুরু পঞ্চায়েত ভোট—ইদানীং সরকারের বিরুদ্ধে অধিকাংশ মামলাতেই সওয়াল করছেন বিকাশবাবু। তাতে শাসক দলের অনেকে যেমন তাঁর উপরে বিরক্ত, তেমন আবার বিরোধী শিবিরে তাঁর বন্ধু অনেক। রাজনৈতিক ভাবে সিপিএম-বিজেপির তালমিল থাকুক বা না থাকুক, বিকাশবাবু যে সব মামলা লড়ছেন, তা থেকে রাজনৈতিক ফায়দার আশায় রয়েছে গেরুয়া শিবির। 

বিকাশবাবুর বুকে যে পেসমেকার বসেছে তা শুক্রবার সকালে জানাজানি হয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর টুইট থেকে। শুভেন্দু তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন।


```