Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা

গর্ভপাতের প্রমাণ মুছতে ভ্রূণ খাওয়ানো হল পোষা কুকুরকে! কোয়াক ডাক্তারকে খুঁজছে পুলিশ

দ্য ওয়াল ব্যুরো: গর্ভপাতের (abortion) পর ভ্রূণ (foetus) নিয়ে নিজের পোষা কুকুরকে (dog) খাইয়ে দেওয়ার অভিযোগ উঠল এক কোয়াক ডাক্তারের (quack doctor) বিরুদ্ধে। এমনকী গর্ভপাতের দিনকয়েক পরে স্বাস্থ্যের অবনতি হওয়ায় মারা যান ওই মহিলাও। এরপরই তাঁর পর

গর্ভপাতের প্রমাণ মুছতে ভ্রূণ খাওয়ানো হল পোষা কুকুরকে! কোয়াক ডাক্তারকে খুঁজছে পুলিশ

শেষ আপডেট: 21 January 2023 10:29

দ্য ওয়াল ব্যুরো: গর্ভপাতের (abortion) পর ভ্রূণ (foetus) নিয়ে নিজের পোষা কুকুরকে (dog) খাইয়ে দেওয়ার অভিযোগ উঠল এক কোয়াক ডাক্তারের (quack doctor) বিরুদ্ধে। এমনকী গর্ভপাতের দিনকয়েক পরে স্বাস্থ্যের অবনতি হওয়ায় মারা যান ওই মহিলাও। এরপরই তাঁর পরিবারের সদস্যরা থানায় গিয়ে সেই ডাক্তারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। বিহারের (Bihar) হাজিপুরের এই ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত কোয়াক ডাক্তার ও তার স্ত্রী।

মৃতার পরিবারের অভিযোগ, কয়েক সপ্তাহ আগে ওই মহিলা পেটে ব্যথা নিয়ে সেই ডাক্তারের কাছে যান। এরপর সেই ডাক্তার তাঁকে দেখে বলে, গর্ভপাত করাতে হবে। নাহলে জীবনহানির আশঙ্কা রয়েছে। এরপর মহিলাকে একটি ওষুধ খেতে দেয় সে। এতে ভ্রূণটি নষ্ট হয়ে যায়। পরে অপারেশন করে সেটি বের করা আনা হয়।

সব শেষে কবর দেওয়ার জন্য পরিবারের লোকজন ভ্রূণটি চাইলে তা দিতে অস্বীকার করে সেই ডাক্তার। পাল্টা সে বলে, "এই কাজের কোনওরকম প্রমাণ রাখা চলবে না। আমি বাড়ির পোষা কুকুরকে ওটা খাইয়ে দেব।" এরপর আর কথা বাড়াননি কেউই। ক্লিনিক থেকে বাড়ি ফিরে আসেন সবাই।

এর দু'দিন পর হঠাৎই অসুস্থ হয়ে পড়েন সেই মহিলা। সঙ্গে সঙ্গে তাঁকে পাটনায় নিয়ে যাওয়া হয়। টানা ১১দিন সেখানে ভর্তি থাকার পর মারা যান ওই মহিলা। এরপরই সেই কোয়াক ডাক্তারের উপর ক্ষোভে ফেটে পড়ে পরিবার। বৈশালীর বালিগাঁও থানায় গিয়ে সেই ডাক্তারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়।

পরিবারের অভিযোগ, গর্ভপাতের জন্য ভুলভাল অপারেশন করে সেই মহিলার শরীরে বড়সড় ক্ষতি করে দিয়েছে ওই ডাক্তার। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত কোয়াক ডাক্তার ও তার স্ত্রী। তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

নিজের যৌনাঙ্গ কাটলেন চার বাচ্চার বাবা, স্ত্রী কেন বাপের বাড়িতে পড়ে থাকেন, তাই রাগ


```