Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

বন্যাদুর্গত পটনায় আটকে পড়লেন বিহারের উপমুখ্যমন্ত্রী, উদ্ধার করতে গেল রবারের বোট

দ্য ওয়াল ব্যুরো : হাফ প্যান্ট আর টি শার্ট পরে রবারের নৌকায় বসে আছেন বিহারের উপমুখ্যমন্ত্রী সুশীল মোদী। তাঁকে বন্যাদুর্গত এলাকা থেকে উদ্ধার করে আনছেন ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সের কর্মীরা। সোমবার সকালে এমনই দৃশ্যের সাক্ষী রইল পটনা। বিহ

বন্যাদুর্গত পটনায় আটকে পড়লেন বিহারের উপমুখ্যমন্ত্রী, উদ্ধার করতে গেল রবারের বোট

শেষ আপডেট: 30 September 2019 12:23

দ্য ওয়াল ব্যুরো : হাফ প্যান্ট আর টি শার্ট পরে রবারের নৌকায় বসে আছেন বিহারের উপমুখ্যমন্ত্রী সুশীল মোদী। তাঁকে বন্যাদুর্গত এলাকা থেকে উদ্ধার করে আনছেন ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সের কর্মীরা। সোমবার সকালে এমনই দৃশ্যের সাক্ষী রইল পটনা। বিহার বন্যায় গত কয়েকদিনে মারা গিয়েছেন ২৭ জন। ২০ লক্ষ মানুষের শহর পটনাও ডুবে আছে বন্যার জলে। গত তিন দিন ধরে অবিশ্রান্ত বৃষ্টি হচ্ছে রাজধানী সহ বিহারের আরও কয়েকটি জেলায়। শত শত মানুষের সঙ্গে উপমুখ্যমন্ত্রীও বন্যায় আটকে পড়েছিলেন বাড়িতে। এদিন কমলা রং-এর নৌকায় চড়ে সুশীল মোদী ও তাঁর স্ত্রীকে জলে ডোবা এলাকা ছেড়ে চলে আসতে দেখা যায়। নৌকায় আরও অনেকে ছিলেন। বোট থেকে নেমে উপমুখ্যমন্ত্রী পুলিশকে প্রয়োজনীয় নির্দেশ দেন। পটনায় বেশ কয়েকটি বেসরকারি হাসপাতাল, ওষুধের দোকান এবং বাজার এলাকা কোমর পর্যন্ত জলে ডুবে আছে। এমনকি নালন্দা মেডিকেল কলেজ হসপিটালের মতো রাজ্যের প্রথম সারির হাসপাতালেও জল ঢুকেছে। আকাশ থেকে তোলা ছবিতে পটনা শহরকে দেখে মনে হচ্ছে বিরাট জলাশয়। তার মধ্যে জেগে আছে কংক্রিটের বাড়িগুলি। শহরের অভিজাত রাজেন্দ্র নগর ও পাটলিপুত্র কলোনিও বন্যা থেকে রক্ষা পায়নি। বিহারের বিপর্যয় মোকাবিলা দফতরের অতিরিক্ত সচিব আমোদ কুমার শরণ বলেন, আপাতত বৃষ্টি থেমেছে। তবে অনেক জায়গায় জল জমে আছে। আবহাওয়া দফতর থেকে সতর্কবার্তা দেওয়া হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় রাজ্যের ২৪ টি জেলায় ভারী বৃষ্টি হবে। পটনার স্কুলগুলি মঙ্গলবার অবধি বন্ধ রাখা হয়েছে। প্রবল বৃষ্টিতে বিহারের প্রতিবেশী রাজ্য উত্তরপ্রদেশে মারা গিয়েছেন ৮৭ জন।

```