Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

এনসেফ্যালাইটিসে মৃত ১৪ বিহারের মুজফফরপুরে

দ্য ওয়াল ব্যুরো: ফের এনসেফ্যালাইটিসের হানা শুরু হয়ে গেছে বিহারে। মুজফফরপুরে অ্যাকিউট এনসেফ্যালাইটিস সিনড্রোমে মারা গেছে অন্তত ১৪টি শিশু। জ্বর, মাথাব্যথা ইত্যাদি উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি আছে আরও অন্তত ডজনখানেক শিশু। শ্রীকৃষ্ণ মেডিক্যাল

এনসেফ্যালাইটিসে মৃত ১৪ বিহারের মুজফফরপুরে

শেষ আপডেট: 8 June 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: ফের এনসেফ্যালাইটিসের হানা শুরু হয়ে গেছে বিহারে। মুজফফরপুরে অ্যাকিউট এনসেফ্যালাইটিস সিনড্রোমে মারা গেছে অন্তত ১৪টি শিশু। জ্বর, মাথাব্যথা ইত্যাদি উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি আছে আরও অন্তত ডজনখানেক শিশু। শ্রীকৃষ্ণ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সুপার সুনীল শাহি জানান, এখনও পর্যন্ত ওই হাসপাতালে ৩৮ জন এনসেফ্যালাইটিসের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে। তার মধ্যে অনেকেরই রক্তে গ্লুকোজের পরিমাণ খুব কম।  প্রায় সকলেই শিশু ও বালক-বালিকা। তাদের মধ্যে ১৪ জন ইতিমধ্যেই মারা গেছে। এনসেফ্যালাইটিস হলো ভাইরাল সংক্রমণ। এতে মস্তিষ্কে প্রদাহ হয়। জ্বর ও মাথাব্যথা দিয়ে শুরু হলে পরেও শরীরে জলের অভাব ও খিঁচুনি হতে পারে। এই রোগ থেকে মৃত্যুর হার এ দেশে এখনও খুবই বেশি। প্রতি বছরই গরমের সময় উত্তর ভারতে বিশেষ করে উত্তরপ্রদেশ ও বিহারে প্রচুর শিশু জাপানি এনসেফ্যালাইটিস এবং অ্যাকিউট এনসেফ্যালাইটিস সিনড্রোমে মারা যায়। তবে এই বছর উত্তরপ্রদেশে এলসেফ্যালাইটিসে মৃত্যুর সংখ্যা অনেকটাই কমেছে। উত্তরপ্রদেশের স্বাস্থ্যমন্ত্রী সিদ্ধার্থ নাথ সিং এ তথ্য দিয়েছেন। গত বছরের তুলনায় অ্যাকিউট এনসেফ্যালাইটিস সিনড্রোমে মৃতের সংখ্যা অনেক কম। গোরক্ষপুর, যেখানে প্রতি বছরেই এই রোগের প্রাদুর্ভাব হয় ও প্রচুর মৃত্যু ঘটে, সেখানেও এই রোগ এ বার অনেকটাই কম। সরকারের ৬টি বিভাগ একসাথে নিজেদের মধ্যে সমন্বয় করে কাজ করার ফলে এ বার রোগ ঠেকাতে কিছুটা সফল হয়েছে উত্তরপ্রদেশ সরকার।    

```