Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রাজ্য প্রশাসনে বড় রদবদল! সরানো হল একাধিক জেলার জেলাশাসককে, SIR এর আগে ঝাঁকুনি নবান্নর?

নবান্ন সূত্রের খবর, উত্তর ২৪ পরগণার জেলাশাসক-সহ মোট ১০ জন জেলাশাসক বদল করা হয়েছে। অতিরিক্ত জেলাশাসক ২২ জন এবং মহকুমা শাসক ১৫ জনকে বদল করা হয়েছে।

রাজ্য প্রশাসনে বড় রদবদল! সরানো হল একাধিক জেলার জেলাশাসককে, SIR এর আগে ঝাঁকুনি নবান্নর?

ফাইল ছবি।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 27 October 2025 18:06

দ্য ওয়াল ব্যুরো: ভোটার তালিকার নিবিড় সংশোধন (SIR) নিয়ে সোমবার বিকেলে সাংবাদিক বৈঠক ডেকেছে নির্বাচন কমিশন (Elecyion Commission)। মনে করা হচ্ছে, এদিনই বাংলায় এসআইআরের প্রক্রিয়া নিয়ে বড় ঘোষণা করতে পারে কমিশন। ঠিক তার আগে সোমবার বিজ্ঞপ্তি প্রকাশ করে এক ঝটকায় রাজ্য প্রশাসনের ৬১ জন আধিকারিককে সরিয়ে দিল নবান্ন (Nabanna)। যা সাম্প্রতিককালে নজিরবিহীন বলেই মত ওয়াকিবহাল মহলের।

নবান্ন সূত্রের খবর, মোট ১৪ জন জেলাশাসক বদল করা হয়েছে। অতিরিক্ত জেলাশাসক ২২ জন এবং মহকুমা শাসক ১৫ জনকেও বদল করা হয়েছে। বদলির তালিকায় রয়েছেন অফিসার অন স্পেশ্যাল ডিউটির ১০ জন আধিকারিকও। 

কী কারণে বদল তা নবান্নর তরফে এখনও স্পষ্ট করা হয়নি।তবে নবান্নের একটি সূত্রের দাবি, যে সব আধিকারিক টানা ৩ বছর একই পদে রয়েছেন ভোটের আগে নিয়ম মেনেই তাঁদের বদল করা হয়ে থাকে। এক্ষেত্রেও সেটাই হয়েছে। যদিও অনেকের মতে, এদিন বিকেলে সাংবাদিক বৈঠক থেকে এসআইআর নিয়ে কমিশন বড় ঘোষণা করতে পারে। তাই আগেভাগে প্রশাসনিক রদবদল করা হল।

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, বদল হওয়া জেলাশাসকদের তালিকায় রয়েছে দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, কোচবিহার, মুর্শিদাবাদ, পুরুলিয়া, দার্জিলিং, মালদহ, বীরভূম জেলা। তাৎপর্যপূর্ণভাবে, বদলি হওয়া আধিকারিকদের সিংহভাগই আইএএস। তবে এই বদলির পর জেলাশাসক পদে আর কোন WBCS অফিসার থাকল না। সব জেলায় জেলাশাসক পদে বসলেন IAS অফিসাররাই। ফলে নবান্নর অন্দরে WBCS অফিসারদের মধ্যে হালকা ক্ষোভ তৈরি হয়েছে। অন্যদিকে একলপ্তে এতজন জেলাশাসক-সহ পদস্থ আধিকারিকদের বদলির পরে একই কায়দায় এসপিদেরও বদলি করা হবে কিনা, তা নিয়ে সব মহলে কৌতূহল তুঙ্গে।


```