Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

নিয়োগ মামলায় বড় নির্দেশ, কাকুর পর এবার কুন্তলেরও কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা করা হবে

সম্প্রতি নিয়োগ মামলায় কুন্তলেরও নমুনা সংগ্রহের জন্য আদালতে আবেদন জানিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

নিয়োগ মামলায় বড় নির্দেশ, কাকুর পর এবার কুন্তলেরও কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা করা হবে

কালীঘাটের কাকু ও কুন্তল।

শেষ আপডেট: 14 February 2025 15:49

দ্য ওয়াল ব্যুরো: কালীঘাটের কাকুর পর এবার কুন্তল ঘোষ। নিয়োগ দুর্নীতি মামলায় এবার কুন্তলের কণ্ঠস্বরের নমুনা পরীক্ষার নির্দেশ দিল আদালত। আগামী ১৮ ফেব্রুয়ারি কুন্তলের কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা করার নির্দেশ দিয়েছে আদালত।

ইতিমধ্যে কালীঘাটের কাকুর কন্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হয়েছে। জানা যাচ্ছে, সম্প্রতি নিয়োগ মামলায় কুন্তলেরও নমুনা সংগ্রহের জন্য আদালতে আবেদন জানিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এদিন সেই আবেদন মঞ্জুর করেছে আদালত। 

নিয়োগ দুর্নীতি মামলায় অন্যতম অভিযুক্তদের তালিকায় সুজয়কৃষ্ণ ভদ্র, পার্থ চট্টোপাধ্যায়, অয়ন শীলদের সঙ্গে নাম রয়েছে কুন্তল ঘোষেরও। তবে ইডি এবং সিবিআই দুটি মামলাতেই আগেই জামিন পেয়েছে কুন্তল।

আদালতে সিবিআইয়ের আইনজীবীর দাবি, তদন্ত করতে গিয়ে বেশ কিছু নতুন তথ্য পাওয়া গিয়েছে। তার ভিত্তিতেই কুন্তলের কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা করা দরকার। এরপরই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আবেদনে অনুমতি দেয় আদালত।

২০২৩ সালের ২০ জানুয়ারি কুন্তলকে গ্রেফতার করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রের দাবি, নিয়োগ দুর্নীতি মামলায় টাকা আদায়ের অন্যতম মাথা ছিল কুন্তল। নিয়োগ মামলায় কুন্তলের হাতে পাঁচ কোটি টাকা তুলে দিয়েছিল তাপস মণ্ডল। এছাড়াও কুন্তল নিজে চাকরি দেওয়ার নাম করে বাজার থেকে তিন কোটি টাকা তুলেছিল। 


```