Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

অভিষেক বলেছিলেন, এ মাসেই শেষ করতে হবে, বুধে বড় বৈঠক নবান্নে, পুজোর পর ঘোষণাও হবে বড়

কিন্তু তা বলে কি অভিষেক নিজেকে পুরোপুরি গুটিয়ে নিয়েছেন? 

অভিষেক বলেছিলেন, এ মাসেই শেষ করতে হবে, বুধে বড় বৈঠক নবান্নে, পুজোর পর ঘোষণাও হবে বড়

মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়।

শেষ আপডেট: 25 September 2024 19:37

দ্য ওয়াল ব্যুরো: কে বলে গো এই প্রভাতে নেই আমি...।

আরজি করের ঘটনাকে কেন্দ্র করে গোটা রাজ্য যখন প্রতিবাদে উত্তাল, সেই সময়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মাঠে ময়দানে বিশেষ দেখা যায়নি। তবে সমাজ মাধ্যমে তিনি কয়েকবার মুখ খুলেছেন। আর তার মাধ্যমে বার বার বোঝানোর চেষ্টা করেছেন, যে প্রতিবাদ হচ্ছে তার সঙ্গে তিনি পূর্ণ সহমত। সুরক্ষা ও নিরাপত্তার বিষয়টি হল ডাক্তারদের ন্যূনতম দাবি। কিন্তু এর অতিরিক্ত কখনওই বলেননি অভিষেক। 

কিন্তু তা বলে কি অভিষেক নিজেকে পুরোপুরি গুটিয়ে নিয়েছেন? 

বুধবার বিকেলে নবান্নে যে বৈঠক হওয়ার কথা, তা স্পষ্ট জানান দিচ্ছে মোটেও না। ছাব্বিশের নির্বাচনের দিকে তাকিয়ে একটা বড় অঙ্ক কষা শুরু হয়ে গিয়েছে। প্রশাসক হিসাবে এর বাস্তবায়নের নেপথ্যে অবশ্যই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকছেন। কিন্তু রাজনৈতিক সমীকরণ নিয়ে অভিষেকের ভূমিকাও এ ব্যাপারে কম বড় নয়। 

আরজি করের ঘটনার মধ্যেই নবান্ন থেকে জেলাশাসকদের কাছে একটা নির্দেশ পাঠানো হয়েছিল। তা হল, জেলাওয়াড়ি আবাস যোজনার উপভোক্তাদের তালিকা তৈরি করতে হবে। সেই তালিকা হতে হবে স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত। ৩০ সেপ্টেম্বরের মধ্যে সেই তালিকা চূড়ান্ত করে নবান্নে পাঠিয়ে দিতে হবে। তার পর তালিকার স্ক্রুটিনি হবে। তা শেষ হয়ে গেলে পুজোর পর তথা এ বছর ৩১ ডিসেম্বরের মধ্যে ‘বাংলার বাড়ি’ যোজনা খাতে অর্থ বরাদ্দ করবে নবান্ন। 

এবারের লোকসভা ভোটে তৃণমূল কংগ্রেস ২৯টি আসনে জেতার পর থেকেই লক্ষ্ণীর ভাণ্ডার প্রকল্পের প্রভাব নিয়ে আলোচনা তীব্র হয়েছে। বিরোধী শিবির এখনও তা মোকাবিলার জন্য অস্ত্র খুঁজে বেরাচ্ছে। লক্ষ্ণীর ভাণ্ডারের পর এবার ঘর বানানোর টাকাও মমতা বন্দ্যোপাধ্যায় সরকার দিলে তার রাজনৈতিক প্রভাব পড়ার একটা অনিবার্য সম্ভাবনা থাকছে।

এখানে আরও একটা প্যাঁচ রয়েছে। তা হল আবাস যোজনার ৬০ শতাংশ টাকা দেওয়ার কথা কেন্দ্রের সরকারের। রাজ্য দেয় ৪০ শতাংশ টাকা। ২০২২ সালে সেই মোতাবেক বাংলার ১১ লক্ষ ৩২ হাজার উপভোক্তাকে বাড়ি বানাতে ৮২০০ কোটি টাকা বরাদ্দ করেছিল মোদী সরকার। কিন্তু অনিয়মের অভিযোগ তুলে সেই টাকা আর পাঠায়নি। অর্থাৎ ওই টাকা এখনও পাওনা রয়েছে রাজ্যের। 

এই পরিস্থিতিতেই মোক্ষম চাল দিতে চাইছেন মমতা অভিষেক। ১১ লক্ষ পরিবারকে বাড়ি বানাতে রাজ্যকে এমনিতেই ৪০ শতাংশ টাকা তথা প্রায় ৫ হাজার কোটি টাকা দিতে হত। উপরি সেই বাড়ির উপর আবার ‘প্রধানমন্ত্রী আবাস যোজনা’-র বোর্ড সাঁটাতে হত। রাজ্য পুরো টাকাটাই দিলে কেন্দ্রের বোর্ড সাঁটানোর প্রশ্নই নেই। প্রকল্পের নামও হবে বাংলার বাড়ি। তা ছাড়া তখন বঞ্চনার অভিযোগ তুলে বাংলায় বিজেপিকে কোণঠাসা করার অস্ত্রও পাবে তৃণমূল।  
হিসাব মতো বাংলায় গৃহহীন পরিবারের সংখ্যা প্রায় ৩০ লক্ষ। সন্দেহ নেই যে এক লপ্তে এক পরিবারকে সরকার টাকা দেবে না। ধাপে ধাপেই দেবে। প্রথম পর্বে হয়তো দশ লক্ষ পরিবারকে টাকা দুই কিস্তিতিতে ১ লক্ষ ২০ হাজার টাকা করে দেওয়া হতে পারে। বুধবার নবান্নে এই মর্মে প্রক্রিয়াগত বিষয় স্থির করতে বৈঠক ডাকা হয়েছে। তবে এ ব্যাপারে বড় ঘোষণা হয়তো এদিনই হবে না। পুজোর পর বড় ঘোষণা করা হতে পারে।


```