Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

১০ বছর পর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য নতুন সিলেবাস, মডেল প্রশ্নপত্র ফেব্রুয়ারিতে

জানুয়ারি মাসেই নয়া সিলেবাস হাতে পেতে চলেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। তারপর পরিবর্তিত পাঠ্যক্রম ও পাঠ্যসূচির সঙ্গে তাল মিলিয়ে ফেব্রুয়ারিতেই মডেল প্রশ্নপত্র তৈরির লক্ষ্য নিয়ে এগোচ্ছে সংসদ।

১০ বছর পর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য নতুন সিলেবাস, মডেল প্রশ্নপত্র ফেব্রুয়ারিতে

শেষ আপডেট: 8 January 2024 21:12

দ্য ওয়াল ব্যুরো: দশ বছর পর পরিবর্তন হতে চলেছে রাজ্যের উচ্চ মাধ্যমিকের সিলেবাস। সর্বভারতীয় বোর্ডের সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি করা হচ্ছে নতুন সিলেবাস। জানুয়ারি মাসেই নয়া সিলেবাস হাতে পেতে চলেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। তারপর পরিবর্তিত পাঠ্যক্রম ও পাঠ্যসূচির সঙ্গে তাল মিলিয়ে ফেব্রুয়ারিতেই মডেল প্রশ্নপত্র তৈরির লক্ষ্য নিয়ে এগোচ্ছে সংসদ।

২০১২-১৩ সালে উচ্চমাধ্যমিকের সিলেবাসে শেষ পরিবর্তন করা হয়েছিল। এই দশ বছরের মধ্যে সর্বভারতীয় স্তরের পড়াশোনার ধরনে একাধিক পরিবর্তন এসেছে। তাই সেই পরিবর্তনের সঙ্গে তাল মেলাতে বদল করা হচ্ছে এরাজ্যের একাদশ-দ্বাদশ শ্রেণির পাঠ্যক্রম। 

গত শনিবার উচ্চ মাধ্যমিকের সিলেবাস রিভিউ কমিটি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্যের সঙ্গে দ্বিতীয় বৈঠক করেন। সব বিষয়ে সিলেবাস পুর্নমূল্যায়নের কাজ ঠিকঠাক হয়েছে বলে বৈঠকের পর জানিয়েছেন চিরঞ্জীববাবু।  

সরকারের অনুমতি পেলেই ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে নতুন সিলেবাস চালু হবে। সরকার ছাড়পত্র দিলে এবছর মাধ্যমিক পাশ করে যে সকল পড়ুয়া একাদশ শ্রেণিতে উঠবে তাদের নয়া সিলেবাসে পড়াশোনা করতে হবে। বর্তমানে পশ্চিমবঙ্গে উচ্চমাধ্যমিক স্তরে অর্থা একাদশ ও দ্বাদশ ক্লাসে ৬০টি বিষয় পড়ানো হয়। এর মধ্যে ১৩টি ভোকেশনাল বিষয়। তবে উচ্চমাধ্যমিকের পাঠ্যক্রম পরিবর্তন হলেও ভোকেশনাল বিষয়ে কোনও পরিবর্তন করা হচ্ছে না। 

অন্যদিকে, ২০২৪ সাল থেকে পরিবর্তন আসছে পরীক্ষাব্যবস্থারও। একাদশ ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা সেমিস্টার সিস্টেমে নেওয়া হবে। নতুন যে পাঠ্যক্রম তৈরি হবে, তা একাদশ ও দ্বাদশ শ্রেণির দুটি করে সেমিস্টারে ভাগ করা হবে। সরকারের সবুজ সংকেত দিলেই ২০২৪ সাল থেকে পরীক্ষাব্যবস্থা ও সিলেবাস নতুন রূপে সেজে উঠতে চলেছে।


```