Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

ভারতের সঙ্গে আমেরিকার বন্ধন আগামী দিনে দৃঢ়তর হবে, মোদীকে বললেন বাইডেন

দ্য ওয়াল ব্যুরো : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার হোয়াইট হাউসে (White House) দেখা করলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে। জানুয়ারিতে বাইডেন প্রেসিডেন্ট পদে শপথ নেওয়ার পরে এই প্রথমবার মোদীর সঙ্গে দেখা করলেন তিনি। প্রধানমন্ত্রী এদিন

ভারতের সঙ্গে আমেরিকার বন্ধন আগামী দিনে দৃঢ়তর হবে, মোদীকে বললেন বাইডেন

শেষ আপডেট: 24 September 2021 16:23

দ্য ওয়াল ব্যুরো : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার হোয়াইট হাউসে (White House) দেখা করলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে। জানুয়ারিতে বাইডেন প্রেসিডেন্ট পদে শপথ নেওয়ার পরে এই প্রথমবার মোদীর সঙ্গে দেখা করলেন তিনি। প্রধানমন্ত্রী এদিন বাইডেনকে বলেন, "প্রবাসী ভারতীয়রা আমেরিকার প্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন। সেজন্য আমি খুশি।" পরে তিনি বলেন, "আজকের দ্বিপাক্ষিক বৈঠক বিশেষ গুরুত্বপূর্ণ। এমন এক সময়ে এই বৈঠক হচ্ছে যখন একুশ শতকের তৃতীয় দশকের সূচনা হয়েছে। এই দশকটি কেমন যাবে তা অনেকাংশে নির্ভর করবে আপনার নেতৃত্বের ওপরে।" বাইডেন বলেন, "ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্ক আগামী দিনে দৃঢ়তর হবে সন্দেহ নেই। কোভিড মোকাবিলা, পরিবেশ দূষণ রোধ এবং ভারতীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলকে নিরাপদ রাখার জন্য আমাদের পরস্পরের সঙ্গে সহযোগিতা করতে হবে।" বাইডেনের সঙ্গে বৈঠকের পরে মোদী যোগ দেবেন কোয়াড সম্মেলনে। সেখানে উপস্থিত থাকবেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন এবং জাপানের প্রধানমন্ত্রী ইওশিহিদে সুগা। ভারত, অস্ট্রেলিয়া, জাপান এবং আমেরিকা, এই চারটি দেশ নিয়ে কোয়াড গোষ্ঠী গঠিত। এদিন ওই গোষ্ঠীর তরফে মহাকাশ গবেষণা, নতুন সাপ্লাই চেন ও ফাইভ জি নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা করা হবে বলে জানা গিয়েছে। এছাড়া ভারতীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বর্তমান পরিস্থিতি, পরিবেশ দূষণ এবং কোভিড অতিমহামারী নিয়েও কোয়াড বৈঠকে আলোচনা হবে। বাইডেন প্রশাসন ইতিমধ্যে জানিয়েছে, একুশ শতকে তাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখে পড়তে হবে ভারতীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে। কোভিড পরিস্থিতির পরে এই প্রথম বিদেশ সফরে গিয়েছেন মোদী। তিন দিনের এই সফরের মূল উদ্দেশ্য ভারতের অর্থনৈতিক সম্ভাবনার দরজা খোলা। তাই প্রথম দিনেই কোয়ালকম, অ্যাডোব, ফার্স্ট সোলার, জেনারেল অ্যাটমিক্স, ব্ল্যাক স্টোনের মতো সংস্থার প্রধানদের সঙ্গে বৈঠকে মিলিত হন মোদী। সেই সঙ্গেই দেখা করেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সঙ্গে। নির্দিষ্ট সূচির একদিন আগেই এই সাক্ষাৎ সেরে নেন তিনি। ভারতীয় বংশোদ্ভূত কমলাকে 'অনুপ্রেরণার উৎস' বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী মোদী। সেইসঙ্গে কমলাকে ভারতে আসার বিশেষ আমন্ত্রণও জানান তিনি। বৃহস্পতিবার কমলার সঙ্গে দেখা করা ও কথা বলার পরে একটি  যৌথ সাংবাদিক সম্মেলন করেন মোদী। সেখানে তিনি কমলাকে উদ্দেশ্য করে বলেন, 'মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট হিসেবে আপনার নির্বাচন একটি গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক ঘটনা। আপনি সারা বিশ্বের অনেকের জন্য অনুপ্রেরণার উৎস। আমি আত্মবিশ্বাসী, প্রেসিডেন্ট বাইডেন এবং আপনার নেতৃত্বে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতা স্পর্শ করবে।'

```