Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

চিনের প্রতি নরম মনোভাব দেখাবেন না বাইডেন, দাঁড়াবেন ভারতের সার্বভৌমত্বের পক্ষেও

দ্য ওয়াল ব্যুরো : বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো ঘন ঘন চিনের বিরুদ্ধে হুমকি দেবেন না সদ্য নির্বাচিত জো বাইডেন। কিন্তু তিনি চিন সম্পর্কে নরম মনোভাবও দেখাবেন না। লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোলে চিনের আক্রমণাত্মক অবস্থানের বিরুদ

চিনের প্রতি নরম মনোভাব দেখাবেন না বাইডেন, দাঁড়াবেন ভারতের সার্বভৌমত্বের পক্ষেও

শেষ আপডেট: 9 November 2020 06:02

দ্য ওয়াল ব্যুরো : বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো ঘন ঘন চিনের বিরুদ্ধে হুমকি দেবেন না সদ্য নির্বাচিত জো বাইডেন। কিন্তু তিনি চিন সম্পর্কে নরম মনোভাবও দেখাবেন না। লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোলে চিনের আক্রমণাত্মক অবস্থানের বিরুদ্ধে দৃঢ়ভাবে দাঁড়াবেন ভারতের পক্ষে। শিনজিয়াং প্রদেশে চিনের মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধেও তৎপর হবেন রাষ্ট্রপুঞ্জে। বাইডেনের প্রশাসন সম্পর্কে এমনই মনে করছে পর্যবেক্ষক মহল।

ভোটের আগেই বাইডেন ইঙ্গিত দিয়েছিলেন, তিনি দৃঢ়ভাবে ভারতের আঞ্চলিক অখণ্ডতার পক্ষে দাঁড়াবেন। তিনি বলেন, "ওবামার আমলে আমেরিকার সঙ্গে ভারতের সম্পর্ক যথেষ্ট ভাল ছিল। আমেরিকা ও ভারত স্বাভাবিক মিত্র।" পরে তিনি বলেন, "আমি যদি প্রেসিডেন্ট হই, তাহলে ভারতের সঙ্গে যৌথভাবে সন্ত্রাসবাদের মোকাবিলা করব। চিন যাতে প্রতিবেশী দেশকে হুমকি দিতে না পারে, সেদিকেও নজর রাখব।"

ভারতের প্রাক্তন বিদেশ সচিব কানোয়াল সিবাল বলেন, "কৌশলগত দিক থেকে চিন এখন আমেরিকার শত্রু। চিনকে শত্রু ভেবেই বিদেশনীতি স্থির করবে আমেরিকা।" প্রাক্তন বিদেশ সচিবের মতে, আমেরিকার সঙ্গে চিনের দ্বন্দ্বের এলাকা এখন বিস্তৃত হয়েছে এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে। সেখানে ভারতের মতো নির্ভরযোগ্য মিত্র আর পাবে না আমেরিকা।

কানোয়াল সিবালের মতে, চিনের সম্প্রসারণবাদী মানসিকতার বিরুদ্ধে ভারতের পাশে দাঁড়াবে আমেরিকা। শুধু তাই নয়, ফাইভ জি এবং অন্যান্য প্রযুক্তির দিক থেকেও চিন বড় ধরনের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে আমেরিকার দিকে। এই চ্যালেঞ্জের মোকাবিলা করতে হলেও আমেরিকার বড় সহায়ক শক্তি হতে পারে ভারত।

আর এক প্রাক্তন বিদেশ সচিব নিরুপমা রাও বলেন, "চিনের চ্যালেঞ্জের মোকাবিলা করতে হবে ভারত ও আমেরিকা, দুই দেশকেই। চিন সীমান্তে যে উত্তেজনা সৃষ্টি হয়েছে, তাতে ভারতের পাশে দৃঢ়ভাবে দাঁড়াবে আমেরিকা। বাইডেনকে আমরা বরাবর ভারতের মিত্র বলেই জানি।"

বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট পদে নির্বাচিত কমলা হ্যারিস ইতিমধ্যে খুলে ফেলেছেন নতুন ওয়েব সাইট বিল্ডব্যাকবেটার ডট কম। সেইসঙ্গে একটি টুইটার ফিড খুলেছেন অ্যাট দি রেট ট্রানজিশান ফরটিসিক্স। তাতে বলা হয়েছে, প্রেসিডেন্ট হওয়ার পরে বাইডেন চারটি বিষয়ের ওপরে জোর দেবেন। সেগুলি হল, কোভিড ১৯, আর্থিক পুনরুজ্জীবন, বর্ণবৈষম্য দূর করা ও পরিবেশ দূষণ রোধ করা।

আগামী ২০ জানুয়ারি শপথ নেবেন বাইডেন। তিনি বলেছেন, "প্রথম দিন থেকেই চারটি চ্যালেঞ্জের মোকাবিলা করবে আমার টিম।"


```