Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

নিয়ন্ত্রণ হারিয়ে পাশের লেনে ম্যাটাডোর, লরির ধাক্কায় হাওড়ায় মৃত্যু সন্ন্যাসী ও সেবকের

সংঘের প্রধান কার্যালয়ের তরফে বিবৃতি দিয়ে বলা হয়েছে, সংঘের সন্ন্যাসী স্বামী শুভঙ্করানন্দ মহারাজ (৫৫) ও সেবক বাসুদেবের (৬০) মৃত্যু হয়েছে।

নিয়ন্ত্রণ হারিয়ে পাশের লেনে ম্যাটাডোর, লরির ধাক্কায় হাওড়ায় মৃত্যু সন্ন্যাসী ও সেবকের

নিজস্ব ছবি

শেষ আপডেট: 17 March 2025 14:17

দ্য ওয়াল ব্যুরো: হাওড়ায় (Howrah) সাত সকালে মর্মান্তিক পথ দুর্ঘটনা (Road Accident)। ১৬ নম্বর জাতীয় সড়কে বাগনানের কাছে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ভারত সেবাশ্রম সংঘের (Bharat Sevashram Sangha) এক সন্ন্যাসী ও এক সেবকের। সঙ্গে আরও পাঁচ জন গুরুতর আহত হন।

সোমবার সকাল সাড়ে ৬টা নাগাদ এই মর্মান্তিক ঘটনা ঘটে। কলকাতার বালিগঞ্জে ভারত সেবাশ্রম সংঘের প্রধান কার্যালয়ের তরফে বিবৃতি দিয়ে বলা হয়েছে, সংঘের সন্ন্যাসী স্বামী শুভঙ্করানন্দ মহারাজ (৫৫) ও সেবক বাসুদেবের (৬০) মৃত্যু হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে আহতদের।

পুলিশের তরফে জানানো হয়েছে, গড়িয়ার ভারত সেবাশ্রম সংঘের একটি ম্যাটাডোর পূর্ব মেদিনীপুরের মহিষাদলের দিকে যাচ্ছিল। হাওড়ার বাগনান লাইব্রেরি মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উল্টো দিকের লেনে ঢুকে পড়ে। ঠিক তখনই বালি বোঝাই লরির সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায় ম্যাটাডোরটি।

বিকট শব্দ পেয়ে স্থানীয়রা এসে উদ্ধারকাজে হাত লাগান। সন্ন্যাসী ও সেবককে আশঙ্কাজনক অবস্থায় উলুবেড়িয়া শরৎচন্দ্র মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা সেখানেই তাঁদের মৃত বলে ঘোষণা করেন।

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, এই জাতীয় সড়কে রাতের বেলায় অতিরিক্ত গতিতে লরি চলাচল করে এবং বারবার দুর্ঘটনা ঘটে। তদারকি নেই বললেই চলে। তাঁরা দ্রুত এই অঞ্চলে ট্রাফিক পুলিশের নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন।


```