Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

Bharat Sevashram Sangha: অক্ষয় তৃতীয়ায় দানকার্য শুরু ভারত সেবাশ্রমের 

দ্য ওয়াল ব্যুরো: চান্দ্র বৈশাখ মাসের শুক্লাতৃতীয়া বা শুক্লপক্ষের তৃতীয়া তিথি হল অক্ষয় তৃতীয়া। এই শুভদিনে জন্ম নিয়েছিলেন বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম। এদিনই কুবেরের লক্ষ্মী লাভ হয়েছিল বলে এদিন বৈভব-লক্ষ্মীর পূজা করা হয়। অক্ষয় শব্দের

Bharat Sevashram Sangha: অক্ষয় তৃতীয়ায় দানকার্য শুরু ভারত সেবাশ্রমের 

শেষ আপডেট: 3 May 2022 10:17

দ্য ওয়াল ব্যুরো: চান্দ্র বৈশাখ মাসের শুক্লাতৃতীয়া বা শুক্লপক্ষের তৃতীয়া তিথি হল অক্ষয় তৃতীয়া। এই শুভদিনে জন্ম নিয়েছিলেন বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম।

এদিনই কুবেরের লক্ষ্মী লাভ হয়েছিল বলে এদিন বৈভব-লক্ষ্মীর পূজা করা হয়। অক্ষয় শব্দের অর্থ হল যা ক্ষয়প্রাপ্ত হয় না। বৈদিক বিশ্বাসানুসারে, এই পবিত্র তিথিতে কোনও শুভকার্য সম্পন্ন হলে তা অনন্তকাল অক্ষয় হয়ে থাকে। সেই ধারা অনুযায়ী এদিনই নানা দানকার্যের সূচনা করে ভারত সেবাশ্রম সঙ্ঘ (Bharat Sevashram Sangha)। এবারও করল।

আরও পড়ুন: দীর্ঘ গরমের ছুটির বিরোধিতা, উপাচার্যকে চিঠি কলকাতা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একাংশের

সঙ্ঘের প্রধান কার্যালয় বালিগঞ্জে সকাল থেকে বিশেষ পুজো ও আরতির আয়োজন করা হয়। অন্যদিকে বিরাটি শাখার প্রণব ছাত্রাবাসের উদ্যোগে এদিন বিরাটি এলাকায় কয়েক হাজার মানুষকে জল দান করা হয়। এর পাশাপাশি মিষ্টি ও পোলাও বিতরণ করা হয় (Bharat Sevashram Sangha)।

Bharat Sevashram Sangha

সঙ্ঘের অন্যান্য শাখায় একই ভাবে দান কার্যের সূচনা করেন সন্ন্যাসী ও স্বেচ্ছাসেবকরা (Bharat Sevashram Sangha)। 
ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ সকলকে অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছা জানান। দরিদ্র মানুষের সেবায় সকলকে সামিল হওয়ার আহ্বান জানান তিনি। 


```