Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল

১২ বছরের নীচে শিশুদেরও কোভ্যাক্সিন টিকার ট্রায়াল হবে, অনুমতি ভারত বায়োটেককে

দ্য ওয়াল ব্যুরো: প্রাপ্তবয়স্কদের শরীরেই কোভ্যাক্সিন টিকার ট্রায়াল করেছিল ভারত বায়োটেক। টিকার সুরক্ষা যাচাই করতে ১২ বছরের বেশি কয়েকজনের ওপরে টিকার পরীক্ষামূলক প্রয়োগ হয়। তবে ১২ বছরের নিচে শিশুদের শরীরে টিকার প্রভাব কেমন হবে, সে নিয়ে ভাবনাচিন

১২ বছরের নীচে শিশুদেরও কোভ্যাক্সিন টিকার ট্রায়াল হবে, অনুমতি ভারত বায়োটেককে

শেষ আপডেট: 3 January 2021 18:30

দ্য ওয়াল ব্যুরো: প্রাপ্তবয়স্কদের শরীরেই কোভ্যাক্সিন টিকার ট্রায়াল করেছিল ভারত বায়োটেক। টিকার সুরক্ষা যাচাই করতে ১২ বছরের বেশি কয়েকজনের ওপরে টিকার পরীক্ষামূলক প্রয়োগ হয়। তবে ১২ বছরের নিচে শিশুদের শরীরে টিকার প্রভাব কেমন হবে, সে নিয়ে ভাবনাচিন্তা চলছিল এতদিন। জানা গিয়েছে, শিশুদের শরীরেও টিকার পরীক্ষামূলক প্রয়োগের জন্য ভারত বায়োটেককে ছাড়পত্র দিয়েছে কেন্দ্রীয় ড্রাগ নিয়ামক সংস্থা। এই ট্রায়ালের পরে সবিস্তারে তথ্য জমা করতে হবে হায়দরাবাদের এই ভ্যাকসিন নির্মাতা সংস্থাকে। শনিবারই জরুরি ভিত্তিতে কোভ্যাক্সিন টিকাকে ছাড়পত্র দেওয়া হয়েছে। এরপরেই প্রশ্ন উঠেছে, হায়দরাবাদের কৃষ্ণা এল্লার সংস্থা ভারত বায়োটেক ও আইসিএমআরের যৌথ উদ্যোগে তৈরি কোভ্যাক্সিন টিকার সেফটি ট্রায়ালের বিস্তারিত তথ্য কোথায়। কোনও মেডিক্যাল জার্নালে এই টিকার ট্রায়ালের বিস্তারিত তথ্যও প্রকাশিত হয়নি। তাহলে কীভাবে কোভ্যাক্সিন টিকাকে এখনই ছাড় দেওয়া হল। অক্সফোর্ড-অ্যাস্ট্রজেনেকার টিকার প্রথম দুই পর্যায়ের ট্রায়াল রিপোর্ট সামনে এনেছিল ল্যানসেট মেডিক্যাল জার্নাল। ফাইজার ও মোডার্নার টিকার প্রতি পর্যায়ের ট্রায়াল রিপোর্টের বিস্তারিত তথ্য সামনে আনে দ্য নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিন। ভারত বায়োটেকের টিকার তথ্য এখনও অবধি কোনও সায়েন্স বা মেডিক্যাল জার্নালে প্রকাশিত হয়নি। কোভ্যাক্সিন টিকা নিয়ে যাবতীয় সংশয়ের মুখেই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হর্ষবর্ধন জানান, এই টিকার কোনও খারাপ প্রভাব দেখা যায়নি। মানুষের শরীরে ৯৫ শতাংশ কার্যকরী হয়েছে। কোনও জটিল পার্শ্বপ্রতিক্রিয়ারও খবর নেই। কোভিশিল্ড টিকার থেকে কোভ্যাক্সিন অনেকটাই আলাদা বলে জানিয়েছেন হর্ষবর্ধন। এই টিকা ক্লিনিকাল ট্রায়ালে থাকার সময়েই ছাড়পত্র পেয়েছে। স্বেচ্ছাসেবকদের শরীরে টিকার ডোজের প্রভাব কী, তা প্রতিনিয়ত পর্যবেক্ষণ করা হচ্ছে। ১৮ বছরের ওপরে এবং ষাটোর্ধ্ব প্রবীণদের শরীরেই টিকার ডোজের ট্রায়াল হয়েছে এতদিন। কমবয়সীদের ওপরে সেভাবে ট্রায়াল হয়নি। গবেষকরা বলছেন, করোনাভাইরাসে শিশুদেরও সংক্রামিত হচ্ছে। এতদিন জানা গিয়েছিল, শিশুদের শরীরে ভাইরাসের সংক্রমণ তেমন প্রভাব নাও ফেলতে পারে। তবে ইদানীং শিশুদেরও সংক্রমণে নানা রোগ হতে দেখা যাচ্ছে। বিশেষত ভাইরাস সংক্রমণে কাওয়াসাকি রোগ হতে দেখা গিয়েছে শিশুদের শরীরে। তাই কোনও ঝুঁকি না নিয়েই শিশুদের শরীরেও টিকার ডোজের পরীক্ষামূলক প্রয়োগ করার প্রস্তাব দিয়েছিল ভারত বায়োটেক। সেই প্রস্তাবে সম্মতি দিয়েছে দেশের ড্রাগ কন্ট্রোলার জেনারেল। এই ট্রায়ালের ফল সামনে আনা হবে বলে জানানো হয়েছে সংস্থার তরফে।

```